শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

তূর্ণার দুই চালক, সহকারী চালক ও গার্ডকে বরখাস্ত

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 9:38 pm

তূর্ণার দুই চালক, সহকারী চালক ও গার্ডকে বরখাস্ত

ব্রাহ্মণবাড়িয়ায় দুই ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনায় তূর্ণা এক্সপ্রেসের লোকো মাস্টার(চালক) সহকারী লোকো মাস্টার(সহকারী চালক) ও গার্ডকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

মঙ্গলবার (১২ নভেম্বর) সকালের দিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলওয়ে স্টেশনে দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদেরর তিনি এ কথা জানিয়েছেন।

তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম জানা যায়নি।

এসময় মন্ত্রী বলেছেন, তূর্ণা নিশীথা ট্রেনের লোকোমোটিভ মাস্টার সিগন্যাল ভঙ্গ করেছেন। আমরা বিস্তারিত জানার জন্য জেলা প্রশাসন ও রেলপথ মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করেছি।

এ সময় মন্ত্রী রেলপথ মন্ত্রণালয় থেকে নিহতদের প্রত্যেকের পরিবারকে ১ লাখ করে টাকা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে দেয়া হবে বলে জানান।

Facebook Comments Box

Posted ৯:৩৮ পিএম | মঙ্গলবার, ১২ নভেম্বর ২০১৯

The Daily Sarod |