শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

তুমুল সমালোচনার পর পরিবর্তন আসছে বিশ্বকাপ জার্সিতে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯   সর্বশেষ আপডেট : 8:14 pm

তুমুল সমালোচনার পর পরিবর্তন আসছে বিশ্বকাপ জার্সিতে

তুমুল সমালোচনার পর বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপ জার্সিতে লাল রঙ যোগ করেছে বিসিবি। জার্সির নতুন ডিজাইনও প্রকাশ করেছে সংস্থাটি।

আজ মঙ্গলবার বিকেলে ধানমন্ডিতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এক সংবাদ সম্মেলনে জানান, নতুন জার্সিতে সবুজ রঙের ওপর থাকবে লালের ছোঁয়া।

তিনি বলেন, দুই হাতায় থাকছে লাল রঙ। বুকে লাল রঙের একটি শেড থাকবে। সেখানে সাদা রঙে লেখা থাকবে বাংলাদেশ

পাপন বলেন, জার্সিতে লাল রং না থাকার বিষয়টি নিয়ে বিতর্কের প্রেক্ষিতে আমরা নতুন এই ডিজাইন চূড়ান্ত করেছি। আইসিসি আমাদের নতুন ডিজাইন অনুমোদন করেছে।

গত সোমবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপের জন্য সবুজ রঙের জার্সি উন্মোচন করে বিসিবি।
সেখানে কোথাও লাল না থাকায় অনলাইনের সামাজিক যোগাযোগের মাধ্যমগুলোতে প্রবল সমালোচনা শুরু হয়।

বেশিরভাগ সমর্থকেরই পছন্দ হয়নি মাশরাফিদের বিশ্বকাপ জার্সি। অনেকেই আবার জার্সির সঙ্গে খুঁজে পান পাকিস্তানি জার্সির মিল।

তুমুল সমালোচনার পর আইসিসির অনুমতি নিয়ে আজ নতুন জার্সি উম্মোচন করল বিসিবি।

এর আগে সকালে বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস গণমাধ্যমকে বলেন, বিশ্বকাপ ক্রিকেটে জাতীয় দলের জার্সি পরিবর্তনের জন্য আইসিসিকে অনুরোধ করবে বিসিবি, অনুমতি পেলে পরিবর্তন করা হবে।

বিশ্বকাপ সবুজ জার্সিতে বিসিবি লাল রং রাখতে চেয়েছিল বলেও জানান জালাল ইউনুস।

তিনি বলেন, আমরা লাল রং রাখতে চেয়েছিলাম। প্রথম নকশায় লাল রং ছিল। নাম ও জার্সি নম্বর লাল রঙের ছিল। আইসিসি বলার পর ওটা সরাতে হয়েছে।

Facebook Comments Box

Posted ৮:১৪ পিএম | মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০১৯

The Daily Sarod |