https://www.jac-recruitment.sg/?source=google.com

তিন ওভারে ৪ রান দিয়ে ৯ উইকেট!

খেলাধুলা ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬   সর্বশেষ আপডেট : 11:10 am

তিন ওভারে ৪ রান দিয়ে ৯ উইকেট!

বিশ্বরেকর্ড করলেন ব্রাজ়িলের মহিলা ক্রিকেটার লরা কার্ডোসো। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে প্রথম বোলার হিসাবে ৯ উইকেট নিয়েছেন তিনি। এর আগে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক ম্যাচে সর্বাধিক উইকেট ছিল ৮। সেই নজির ভেঙে দিয়েছেন তিনি।লেসোথোর বিরুদ্ধে একটি ম্যাচে এই রেকর্ড গড়েছেন ২১ বছরের ডানহাতি পেসার। ব্রাজ়িল ৮ উইকেটে ২০২ রান করেছিল। জবাবে মাত্র ১৩ রানে অলআউট হয়ে যায় লেসোথো। তিন ওভারে ৪ রান দিয়ে ৯ উইকেট নেন লরা।
আগে এই রেকর্ড ছিল ভুটানের পুরুষ ক্রিকেটার সোমন ইয়েশের দখলে। ২০২৫ সালে মায়ানমারের বিরুদ্ধে ৭ রান দিয়ে ৮ উইকেট নিয়েছিলেন সোনম। মহিলাদের ক্রিকেটে সর্বাধিক উইকেটের রেকর্ড এর আগে ছিল ইন্দোনেশিয়ার রোহমালিয়া রোহমালিয়ার দখলে। ২০২৪ সালে মঙ্গোলিয়ার বিরুদ্ধে কোন রান না দিয়ে ৭ উইকেট নিয়েছিলেন তিনি। সেই রেকর্ড ভেঙে দিলেন লরা।

Facebook Comments Box

Posted ১১:১০ এএম | শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

dainiksarod |