শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

তিতুমীর কলেজে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণের ইফতার মাহফিল

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪   সর্বশেষ আপডেট : 1:41 am

তিতুমীর কলেজে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণের ইফতার মাহফিল

ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি তিতুমীর কলেজে  ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ এপ্রিল) কলেজটির শহীদ বরকত মিলনায়তনে এ ইফতার মাহফিল আয়োজন করে রাজধানীর সরকারি তিতুমীর কলেজে অধ্যয়নরত ব্রাহ্মণবাড়িয়া জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন, তিতুমীরস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদ ।

তিতুমীরস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মো. দিদারুল আলম সজিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল মান্নান জীবনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া -২(সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য  আলহাজ্ব মো. মঈন উদ্দিন মঈন।

এমপি মঈন উদ্দিন মঈন তার বক্তব্যে বলেন, তিতুমীর কলেজ এ আয়োজন আমাকে মুগ্ধ করেছে। এখানে সবাইকে দেখে ভালো লাগছে। শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে ভালোভাবে লেখাপড়া করতে হবে।  আগামীর বাংলাদেশ গড়বে তোমরা, তোমাদেরকে দক্ষতা ও জ্ঞান অর্জন করতে হবে। তোমাদের পাশে সবসময় আছি।

মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন তিতুমীরস্থ ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রকল্যাণ পরিষদের প্রধান উপদেষ্টা, ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব মো. কাজী সালাউদ্দিন পিন্টু। তিনি তার বক্তব্যে বলেন, দীর্ঘদিন পর তিতুমীর কলেজে আমাদের এ আয়োজন, সকলের মিলবন্ধন তৈরি হয়েছে। উপস্থিত সকলের প্রতি আহবান আমরা সবাই যেন একসাথে মিলেমিশে চলতে পারি, সেজন্য কাজ করবে। নিজেকে ও দেশকে গড়ে তোলার জন্য একসাথে কাজ করতে হবে।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জাকির আহাম্মদ, বাংলাদেশ আওয়ামী যুব মহিলা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমবি কানিজ, গণপূর্তমন্ত্রীর ব্যক্তিগত সহকারী সজিবুল হুদা, জেলা ছাত্রকল্যানের উপদেষ্টা আজিজুল হক সুমন ও মামুন সরকার, জেলা ছাত্রকল্যাণের সাবেক সাধারণ সম্পাদক মো. হাসান, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য এইচ এম এস সোহাগ, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক উপ কমিটির সদস্য ইফতেখার আহমেদ চৌধুরী সজিব ও জসিম খান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক ও তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম সানি ও শাখা ছাত্রলীগের সহ সভাপতি অমিত দেব রাজিব এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় উপ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক নুরুল আমিন ও সহ সম্পাদক রাকিবুল হাসান সহ অন্যান্যরা।

Facebook Comments Box

Posted ১:৪১ এএম | বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪

The Daily Sarod |