শিরোনাম
কওমিদের সঙ্গে ‘সমঝোতার’ পর কলেজের নবীনবরণ কনসার্ট, শ্রোতাদের ঢল তিতাস ট্রেনের দুই কাউন্টার কর্মীকে যুবদল নেতার মারধর, কাউন্টার বন্ধ বক্তব্যে লক্ষ্য রাখতে হব কেউ যেন আঘাত না পায়: হুইপ নিজান জেলার আইনশৃঙ্খলা নিয়ে মতবিনিময় সভা সংসদে বিএনপির সমালোচনা করে বক্তব্য রাখায় রুমিন ফারহানার বিরুদ্ধে ঝাড়ু মিছিল বিয়ের অনুষ্ঠানের কথা বলে ডেকে মাঝ নদীতে নিয়ে আটকে দুই নৃত্যশিল্পীকে দলবদ্ধ ধর্ষণ ব্রাহ্মণবাড়িয়ায় সীরাত অলিম্পিয়াড অনুষ্ঠিত তিতাস নদীতে বর্ণাঢ্য নৌকাবাইচ, দুইতীরে লাখো দর্শনার্থীর ভিড় এবার শিক্ষার্থীদের নবীনবরণ কনসার্ট বন্ধের দাবি কওমি শিক্ষার্থীদের ব্লুমিং ফ্লাওয়ার সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা, ৭৫ জন পেল পুরস্কার

তিতাস ট্রেনের দুই কাউন্টার কর্মীকে যুবদল নেতার মারধর, কাউন্টার বন্ধ

অনলাইন ডেস্ক   প্রিন্ট
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬   সর্বশেষ আপডেট : 3:36 pm

তিতাস ট্রেনের দুই কাউন্টার কর্মীকে যুবদল নেতার মারধর, কাউন্টার বন্ধ

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে ব্রাহ্মণবাড়িয়া-ঢাকা রুটে চলাচলকারী তিতাস কমিউটার ট্রেনের কাউন্টারে ঢুকে এক যুবদল নেতা কাউন্টারকর্মীদের মারধর করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কাউন্টার ম্যানেজার মহিউদ্দিন আহমেদ সজিব ও বুকিং ক্লার্ক মো. কাউসার হোসেন আহত হয়েছেন। অভিযুক্ত যুবদল নেতার নাম নাজমুল হুদা সানি। তিনি ব্রাহ্মণবাড়িয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক। এ ঘটনার পর থেকে বন্ধ রয়েছে টিকিট কাউন্টার। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

আহতরা অভিযোগ করে জানান, যুবদল নেতা নাজমুল হুদা সানি দীর্ঘদিন ধরে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে তিতাস কমিউটার ট্রেনের এজেন্টশীপ নেওয়ার জন্য চেষ্টা করছেন। কিন্তু ট্রেনের ইজারাদার প্রতিষ্ঠান তাতে সাড়া দিচ্ছে না। এ নিয়ে সানির ক্ষোভ রয়েছে। এর মধ্যে আজ সকালে বুকিং ক্লার্ক কাউসারকে ফোন করে সানি। কিন্তু কাউসার ফোন রিসিভ না করায় ক্ষুব্ধ হয়ে কাউন্টারে এসে তাকে চড়-থাপ্পর মারতে থাকে। এ সময় কাউন্টার ম্যানেজার সজিবকেও মারধর করে সানি। এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে কাউন্টার বন্ধ করে দেন কর্মীরা। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
তবে অভিযোগ অস্বীকার করে ব্রাহ্মণবাড়িয়া পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক নাজমুল হুদা সানি বলেন, কাউন্টারের কর্মীরা নিয়মিত কালোবাজারিদের কাছে ২০০-৩০০ টাকায় টিকিট বিক্রি করে। যাত্রীরা আমাকে জানিয়েছে তারা কাউন্টারে এসে টিকিট পায় না। ৩০০-৪০০ টিকিট থাকলেও ১০০ টিকিট দিয়ে বাকিগুলো কালোবাজারিদের কাছে বিক্রি করে। আমি কাউন্টারে গিয়ে তাদেরকে এটা নিয়ে জিজ্ঞেস করেছি। তখন কথা কাটাকাটি হয়েছে। কিন্তু মারধরের অভিযোগ মিথ্যা।
ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের মাস্টার মো. সাকির জাহান বলেন, টিকিট বিক্রিরত অবস্থায় কাউন্টার ম্যানেজার ও বুকিং ক্লার্ককে মারপিটের অভিযোগ শুনেছি। তবে ঘটনার পর কাউন্টার বন্ধ করে চলে যাওয়ায় তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি।

Facebook Comments Box

Posted ৩:৩৬ পিএম | সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

The Daily Sarod |