শিরোনাম
পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা: তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি জালশুকার আমিনুল হকের মৃত্যুতে দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন ৫ সেপ্টেম্বর, সুষ্ঠু ভোটের আশ্বাস কমিশনের ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকের বিশেষ সাধারণ সভা, চেয়ারম্যান জহিরুল ইসলাম ‘প্রয়াস’ থেকে পালিয়েছে ৪০ রোগী, মৃত্যুর ঘটনায় নেই মামলা কসবায় নিখোঁজের দুই দিন পর ডোবায় আ. লীগ নেতার লাশ সরাইলে মাদ্রাসা ও মসজিদের জায়গা অধিগ্রহণের প্রতিবাদে মানববন্ধন প্রধানমন্ত্রীর দিল্লি সফর এখনও চূড়ান্ত হয়নি মন্ত্রী-প্রতিমন্ত্রীর শপথ নিলেন আরও ৬ জন দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল

তামিলনাড়ুর ভাগ্য বদলাতে যা করবেন থালাপতি বিজয়

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬   সর্বশেষ আপডেট : 6:56 pm

তামিলনাড়ুর ভাগ্য বদলাতে যা করবেন থালাপতি বিজয়

দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা থালাপতি বিজয় এবার রাজনীতির ময়দানে নেমে তামিলনাড়ুর ভবিষ্যৎ বদলের নানা প্রতিশ্রুতি দিয়েছেন। তার প্রতিষ্ঠিত দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে)-এর নির্বাচনী ইশতেহার ঘিরে ইতোমধ্যেই আলোচনা তুঙ্গে।
ইশতেহারে ক্ষমতায় গেলে সামাজিক ও অর্থনৈতিক খাতে বড় পরিবর্তনের পরিকল্পনার কথা জানিয়েছেন বিজয়। বিশেষ করে নারীদের জন্য মাসিক ভাতা, বিনামূল্যে এলপিজি সিলিন্ডার, দরিদ্র পরিবারের মেয়েদের বিয়েতে আর্থিক সহায়তা এবং স্বর্ণ-শাড়ি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।
শিক্ষা খাতে আধুনিক আবাসিক স্কুল প্রতিষ্ঠা, ২০ লাখ টাকা পর্যন্ত সুদমুক্ত শিক্ষা ঋণ এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য বিশেষ সুযোগের কথাও উল্লেখ রয়েছে। স্বাস্থ্যখাতে প্রতিটি পরিবারের জন্য ২৫ লাখ টাকা পর্যন্ত বীমা সুবিধা দেওয়ার পরিকল্পনাও তুলে ধরেছেন এই তারকা-রাজনীতিক।
এছাড়া বেকার যুবকদের জন্য মাসিক ভাতা, নতুন পাঁচ লাখ কর্মসংস্থান সৃষ্টি, কৃষকদের ঋণ মওকুফ এবং মাদকমুক্ত সমাজ গঠনের অঙ্গীকার করেছেন বিজয়।
রাজনীতিতে নবাগত হলেও তার এমন ঘোষণাগুলো তামিলনাড়ুর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। আগামী ৪ মে নির্বাচনের ফলাফলেই জানা যাবে, তার এই প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের সুযোগ পান কি না।

Facebook Comments Box

Posted ৬:৫৬ পিএম | বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

The Daily Sarod |