শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

ঢাকা-সিলেট মহাসড়কের জমি অধিগ্রহণ, ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্ত ৩২জন পেলেন চেক

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪   সর্বশেষ আপডেট : 1:31 am

ঢাকা-সিলেট মহাসড়কের জমি অধিগ্রহণ, ব্রাহ্মণবাড়িয়ায় ক্ষতিগ্রস্ত ৩২জন পেলেন চেক

ব্রাহ্মণবাড়িয়ায় জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ৩২ জন ভূমি মালিকের মাঝে সরকারের পক্ষ থেকে ১৩ কোটি ৭২লাখ ৭৯ হাজার ৮২২ টাকা ক্ষতিপূরনের অর্থ (চেক) বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে জেলার সরাইল উপজেলার কুট্টাপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ৩২ জনের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহাম্মদ হাবিবুর রহমান।

এ সময়  উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আবদুল্লাহ আল মামুন, প্রজেক্ট ম্যানেজার-৩ আমিমুল এহসান, সিনিয়র সহকারী কমিশনার (এস.এ শাখা ও এল.এ শাখা) নাহিদা আক্তার, সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সেলিম শেখ, সরাইল উপজেলা নির্বাহী অফিসার মোঃ.মেজবা উল আলম ভূঁইয়া, সরাইল উপজেলা সহকারি কমিশনার (ভূমি) নাছরিন সুলতানা প্রমুখ।

এ ব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান বলেন, ব্রাহ্মণবাড়িয়া সড়ক বিভাগাধীন “ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর প্রকল্প : সাপোর্ট  টু ঢাকা (কাঁচপুর) তামাবিল মহাসড়ককে চারলেনে উন্নীতকরণ এবং উভয় পার্শ্বে পৃথক সার্ভিস লেন নির্মাণ (বিশ্বরোড মোড় থেকে সাতবর্গ ব্রীজ পর্যন্ত) শীর্ষক প্রকল্পের জন্য জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত ৩২ জন্য (সদর উপজেলার ১৭ জন ও সরাইল উপজেলার ১৫জন) ব্যক্তির মধ্যে ১৩ কোটি ৭২লাখ ৭৯ হাজার ৮২২ টাকার চেক দেয়া হয়েছে। আমরা অত্যন্ত স্বচ্ছতার সাথে ক্ষতিগ্রস্ত জমি মালিকদের মাঝে এই অর্থ বিতরণ করছি। তাদের কাছে এসে আমরা এই চেক দিয়েছি। জনসেবার অংশ হিসেবেই, প্রশাসন যে জনবান্ধব এই হিসেবেই আমরা তাদের কাছে এসে এ চেক দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত ভূমি মালিকেরা কোন  প্রকার হয়রানি ছাড়াই প্রায় তিন গুণ বেশি টাকা পেয়েছে।

Facebook Comments Box

Posted ১:৩০ এএম | বৃহস্পতিবার, ০৪ এপ্রিল ২০২৪

The Daily Sarod |