শিরোনাম
গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩ ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে পূজামণ্ডপ, প্রশাসনের নানা প্রস্তুতি

ঢাকায় গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ার সেই যুব মহিলা লীগ নেত্রী সেতু

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ০১ মার্চ ২০২৫   সর্বশেষ আপডেট : 11:55 pm

ঢাকায় গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ার সেই যুব মহিলা লীগ নেত্রী সেতু

রাজধানী ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী উম্মে হানি সেতুকে। শনিবার (০১ মার্চ) দুপুরে তাকে আদালতে পাঠিয়েছে পুলিশ। উম্মে হানি সেতু ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী যুব মহিলা লীগের সহসভাপতি। গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর দলীয় নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করে দেশব্যাপী ভাইরাল হন তিনি।

এরআগে, বৃহস্পতিবার রাতে রাজধানীর ধানমন্ডি আবহানী খেলার মাঠ এলাকা থেকে যৌথ বাহিনীর চেক পোষ্টে তল্লাশি করে তাকে আটক করা হয়।  রাতে রাজধানীর ধানমন্ডি আবহানী খেলার মাঠ এলাকা থেকে যৌথ বাহিনীর চেক পোষ্টে তল্লাশি করে তাকে আটক করা হয়।

উম্মে হানি সেতু আওয়ামী সরকার পতনের পর পর দলীয় একটি গ্রুপে সিনিয়র নেতাদের নিয়ে আপত্তিকর বক্তব্য দেন। এর অডিও রেকর্ড জাগোনিউজের কাছে আসলে সংবাদ প্রকাশিত করে। ঘটনাটি দেশজুড়ে আলোড়ন তৈরি করে। এই ঘটনা জাগোনিউজের ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিকে ফোনে গালাগাল করে হুমকি প্রদান করে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়।

এই বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোজাফফর হোসেন জানান, শনিবার সকালে ঢাকা থেকে উম্মে হানি সেতুকে আটকের পর ব্রাহ্মণবাড়িয়ায় নিয়ে আসা হয়েছে। তার বিরুদ্ধে তিনটি মামলা চলমান আছে।

Facebook Comments Box

Posted ১১:৫৫ পিএম | শনিবার, ০১ মার্চ ২০২৫

The Daily Sarod |