শিরোনাম
রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩

ড. কামাল জনগনকে বিভ্রান্ত করার জন্য কত কিছুই বলেন-আইনমন্ত্রী

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
বৃহস্পতিবার, ০৬ জুন ২০১৯   সর্বশেষ আপডেট : 10:28 pm

ড. কামাল জনগনকে বিভ্রান্ত করার জন্য কত কিছুই বলেন-আইনমন্ত্রী

আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেছেন, ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল হোসেনের নির্বাচন দাবী ও কারাবন্দী খালেদা জিয়ার মুক্তি বিষয়ে ড.কামাল জনগনকে বিভ্রান্ত করার জন্য কত কিছুই বলে থাকেন। ঢাকায় বসে বসে এমন দাবী করা যায়, তাদের সাথে জনগনের কোন সম্পৃক্ততা নাই। খালেদা জিয়ার জামিনের বিষয়ে সমঝোতার কিছু নেই, বিষয়টি সম্পুর্ন আদালতের এখতিয়ার ।

বৃহস্পতিবার বিকেলে মন্ত্রী ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মিলনায়তনে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে এসব কথা বলেন।

এসময় আইনমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুখী-সুন্দর সোনার বাংলা গড়তে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। তিনি বলেন, দলের মধ্যে কেউ শৃঙ্খলা ভংগ করে দলের ভাবমূর্তী নষ্ট করার চেষ্টা করলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

এর আগে মন্ত্রী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের মাধ্যমে ঝড়ে ক্ষতিগ্রস্থ উপজেলা কায়েমপুর ইউনিয়নের ৫০টি পরিবার ও একটি স্কুলের জন্য মোট ১০২ বান্ডিল ঢেউটিন ও নগদ অর্থ বিতরন করেন।

কসবা উপজেলা নির্বাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট রাশেদুল কাওসার ভূইয়া জীবন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ন-আহবায়ক এমজি হাক্কানী, কাজী মো.আজহারুল ইসলাম, রুহুল আমিন ভূইয়া বকুল, কসবা পৌর মেয়র এমরান উদ্দিন জুয়েল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো.মনির হোসেন ও উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক আফজাল হোসেন রিমন। শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, মুক্তিযোদ্ধা সহ দলীয় নেতাকর্মীগন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১০:২৭ পিএম | বৃহস্পতিবার, ০৬ জুন ২০১৯

The Daily Sarod |