অনলাইন ডেস্ক
প্রিন্ট
রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
সর্বশেষ আপডেট : 9:11 pm
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ১ হাজার ৯৭ জন হাসপাতালে ভর্তি হয়েছেন- যা চলতি বছরের মধ্যে একদিনে সর্বোচ্চ আক্রান্ত। একই সময়ে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে আরও ৩ জনের। আজ রোববার (৩০ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট ৯৩ জনের মৃত্যু হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় হাসপাতাল থেকে সুস্থ হয়ে ছাড় পেয়েছেন ৭৯৩ জন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩২ হাজার ১৮৮ জন।
Posted ৯:১১ পিএম | রবিবার, ৩০ অগাস্ট ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya