ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
সর্বশেষ আপডেট : 9:54 pm
অস্ট্রেলিয়ার মাটি অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি ক্রিকেট বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। দলে স্ট্যান্ডবাই তালিকা থেকে বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পেয়েছেন টপ অর্ডার ব্যাটসম্যান সৌম্য সরকার এবং বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। এই দুইজনের জায়গা হলেও দল থেকে ছিটকে পড়লেন সাব্বির রহমান ও অলরাউন্ডার সাইফুদ্দিন।
শুক্রবার (১৪ অক্টোবর) বিসিবি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রিদেশীয় সিরিজ থেকেই সাব্বির ও সাইফুদ্দিনকে দেশে ফিরে আসতে হবে।
অন্যদিকে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে শনিবার ব্রিসবেনের উদ্দেশে রওনা হবে বাংলাদেশ দল। সেখানে বিশ্বকাপ শুরুর আগে আগামী ১৭ ও ১৯ অক্টোবর যথাক্রমে আফগানিস্তান ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দু’টি প্রস্তুতি ম্যাচ খেলবে সাকিব বাহিনী।
ঘোষিত বাংলাদেশ দল:
সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, আফিফ হোসেন, ইয়াসির আলি রাব্বি, মোসাদ্দেক হোসেন, নুরুল হাসান সোহান (সহ অধিনায়ক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, এবাদত হোসেন।
Posted ৯:৫৪ পিএম | শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya