শিরোনাম
গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩ ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে পূজামণ্ডপ, প্রশাসনের নানা প্রস্তুতি
সুন্দর ও গনতান্ত্রিক ব্রাহ্মণবাড়িয়া গঠনে সাংবাদিকদের সহযোগিতা কামনা

জেলা বিএনপি’র নতুন কমিটির নেতাদের মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
রবিবার, ১১ মে ২০২৫   সর্বশেষ আপডেট : 8:46 pm

জেলা বিএনপি’র নতুন কমিটির নেতাদের মতবিনিময়

সুন্দর ও গনতান্ত্রিক ব্রাহ্মণবাড়িয়া গঠনে সাংবাদিকদের সহযোগিতা চেয়েছেন  ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি’র নব ঘােষিত কমিটির নেতৃবৃন্দ। শনিবার রাতে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন তারা। এসময় বক্তৃতায় মতবিনিময় সভার সভাপতি,কেন্দ্রীয় বিএনপি’র অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপি’র সভাপতি প্রকৌশলী খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন,আমরা আর পেছনের দিকে তাকাবোনা। সামনে এগিয়ে যাওয়াই হবে আমাদের লক্ষ্য। সকলে মিলে গনতান্ত্রিক পরিবেশ,ন্যায় প্রতিষ্ঠার মধ্যে দিয়ে সুন্দর ব্রাহ্মণবাড়িয়া প্রতিষ্ঠা করবো। সাংবাদিকরা আমাদের সহযোগি শক্তি। সেকারনে কমিটি ঘোষনার পরদিনই প্রথম ও গুরুত্বপূর্ন কাজ বিবেচনায় আমরা
আপনাদের সঙ্গে স্বাক্ষাত করতে চলে এসেছি। জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজের সঞ্চালনায় নতুন কমিটির নেতাদের মধ্যে বক্তৃতা করেন হাফিজুর রহমান মোল্লা কচি,এডভোকেট শফিকুল ইসলাম,এ বি এম মোমিনুল হক,আনিছুর রহমান মঞ্জু প্রমুখ। সাংবাদিকদের মধ্যে বক্তৃতা করেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাব সভাপতি জাবেদ রহিম বিজন,সাধারণ সম্পাদক মো: বাহারুল ইসলাম মোল্লা,সহ-সভাপতি ইব্রাহিম খান সাদাত,সিনিয়র সাংবাদিক মো: আরজু,পীযুষ কান্তি আচার্য,মফিজুর রহমান লিমন,শিহাব উদ্দিন বিপু,শাহাদাত হোসেন প্রমুখ। প্রেস ক্লাবের আজীবন সদস্য প্রকৌশলী শ্যামল সম্প্রতি বুয়েট গ্রাজুয়েট ক্লাব নির্বাচনে এবং জেলা বিএনপি’র কমিটিতে সভাপতি নির্বাচিত হওয়ায় তাকে প্রেস ক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। ফুলের তোড়া তুলে দেন ক্লাবের সাধারণ সম্পাদক মো: বাহারুল ইসলাম মোল্লা,যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ রিয়াজ আহমেদ অপু,অর্থ সম্পাদক মোশাররফ হোসেন বেলাল। মতবিনিময়ে জেলা বিএনপি’র নতুন কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন এডভোকেট তরিকুল ইসলাম খান, জসীম উদ্দিন রিপন, মো. নজির উদ্দিন আহমেদ, মাইনুল হোসেন চপল, মো. মিজানুর রহমান, মো. আসাদুজ্জামান শাহীন,মো. ফারুক মিয়া প্রমুখ।

Facebook Comments Box

Posted ৮:৪৬ পিএম | রবিবার, ১১ মে ২০২৫

The Daily Sarod |