শিরোনাম
গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩ ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে পূজামণ্ডপ, প্রশাসনের নানা প্রস্তুতি
শিমরাইলকান্দি-পাওয়ার হাউজ রোড এলাকাবাসীর উদ্যোগে

জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামকে গণসংবর্ধনা

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬   সর্বশেষ আপডেট : 12:31 am

জেলা পরিষদের প্রশাসক সিরাজুল ইসলামকে গণসংবর্ধনা
ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সিরাজুল ইসলাম সিরাজ ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হওয়ায় তাকে গণসংবর্ধনা দিয়েছে এলাকাবাসী। গতকাল বুধবার (১৫ এপ্রিল) বিকেলে শহরের শিমরাইলকান্দি ও পাওয়ার হাউজ রোড এলাকাবাসীর উদ্যোগে শিমরাইলকান্দি চাষী ভবণ প্রাঙ্গনে এই গণসংবর্ধনা  দেয়া হয়। জেলা বিএনপির উপদেষ্টা ও পৌর সভার সাবেক কাউন্সিলর মোঃ আবদুর রহিমের সভাপতিত্বে অনুষ্ঠিত গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব সিরাজুল ইসলাম সিরাজ।
জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি তাজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সহ- সভাপতি অ্যাডভোকেট শফিকুল ইসলাম, জেলা বিএনপির সহ-সভাপতি এ.বি.এম মোমিনুল হক, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আলী আজম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান শাহীন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ বাহারুল ইসলাম মোল্লা, জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মনির হোসেন মনির, জেলা কৃষক দলের সদস্য সচিব জিল্লুর রহমান, জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিম গোলাপ, জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী। স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক আশরাফুল আলম মাহফুজ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম  সিরাজ বলেন, আপনারা আমার পাশে আছেন বলেই আমি ভরসা পাচ্ছি এবং আপনাদেরকে পাশে নিয়েই এলাকার উন্নয়নে সবাই মিলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করে যাবো। তিনি তাকে জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা জানান।
Facebook Comments Box

Posted ১২:৩১ এএম | বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

The Daily Sarod |