সৌদি আরব প্রতিনিধি
প্রিন্ট
বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯
সর্বশেষ আপডেট : 10:22 pm
সৌদি আরবের জেদ্দায় যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপিত হয়েছে। ঐতিহাসিক মুজিবনগর দিবস উদযাপন উপলক্ষে কন্সুলেট জাতীয় পতাকা উত্তোলন করেন ভারপ্রাপ্তে কন্স্যাল আমিনুল ইসলাম। এ সময় কন্সলেট সকল কর্মকর্তা, কর্মচারী ও প্রবাসী বাংলাদেশীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে দিবসটি উপলক্ষে প্রদত্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী বাণী পাঠ করা হয়। মুজিবনগর দিবস উপলক্ষে আলচনায় হয় ১৭ এপ্রিল মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে যে অস্থায়ী সরকার গঠিত হয়েছিল তা জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। চরম দুঃসময় ও এক ক্রান্তিলগ্নে সেদিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম সরকার শপথ নিয়ে দেশবাসীকে আশার আলো দেখিয়েছিল ও মহান মুক্তিযুদ্ধে দিক নির্দেশনা প্রদান করেছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সেদিন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ঘোষণা করা হয়। সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নির্বাচিত করা হয়। সেদিনের সরকারের শপথ নেয়া জাতীয় চার নেতা তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, ক্যাপ্টেন এম মনসুর আলী ও এইচ, এম কাম্রুজ্জামানকে জাতি যুগ যুগ ধরে শ্রদ্ধাভরে স্মরণ করবে।

দেশের জন্য তাঁদের অবিস্মরণীয় অবদান থেকে নতুন প্রজন্মকে শিক্ষা গ্রহণ করতে হবে। কনস্যুলেট এর অনুস্টান সঞ্চালনা করেন কন্সাল শ্রম সালাউদ্দিন আহমেদ অনুষ্ঠানে বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দ ঐতিহাসিক মুজিবনগর দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন। এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, জাতীয় চার নেতা ও মহান মুক্তিযুদ্ধের সকল শহীদদের জন্য বিশেষ দোয়া করা হয়। এছাড়া দেশ ও জাতির সার্বিক সুখ ও সমৃদ্ধি কামনা করেও দোয়া করা হয়।
Posted ১০:২২ পিএম | বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya