শিরোনাম
ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ সকল পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা স্থগিতের নির্দেশ হাইকোর্টের

জিল্লুর রহমানের মৃত্যুতে ইঞ্জিনিয়ার শ্যামলের শোক

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
সোমবার, ২৯ মে ২০২৩   সর্বশেষ আপডেট : 11:17 pm

জিল্লুর রহমানের মৃত্যুতে ইঞ্জিনিয়ার শ্যামলের শোক

ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি কেন্দ্রীয় অর্থনীতি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল। সোমবার রাতে এক বার্তায় তিনি এই শোক প্রকাশ করেছেন।

খালেদ হোসেন মাহবুব শ্যামল শোক বার্তায় বলেন, জিল্লুর রহমান ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নীতি ও আদর্শে উদ্বুদ্ধ এবং জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে বিশ্বাসী। বিএনপি’র একজন নিবেদিতপ্রাণ নেতা হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। জেলার সব শ্রেণী-পেশার মানুষের নিকট তিনি ছিলেন অত্যন্ত জনপ্রিয়।

আরও পড়ুনঃ ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমানের ইন্তেকাল

তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

জেলা বিএনপির আহবায়ক জিল্লুর রহমান সোমবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে শহরের একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি দীর্ঘদিন যাবত কিডনি ও হেপাটাইটিস-বি রোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার বাদ যোহর শহরের ট্যাংকের পাড় জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

Posted ১১:১৭ পিএম | সোমবার, ২৯ মে ২০২৩

The Daily Sarod |