স্টাফ রিপোর্টার
প্রিন্ট
শুক্রবার, ০৭ জুন ২০২৪
সর্বশেষ আপডেট : 9:54 pm
বাংলাদেশের আকাশে শুক্রবার (৭ জুন) সন্ধ্যায় ১৪৪৫ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। সেই অনুযায়ী পবিত্র ঈদুল আজহা আগামী ১৭ জুন (সোমবার) পালিত হবে।
শুক্রবার সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে এ তথ্য জানানো হয়। ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খানের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
হিজরি বর্ষপঞ্জি অনুসারে ১০ জিলহজ মুসলিমদের অন্যতম বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা উদযাপন করা হয়। এদিন সারা দেশে মুসলমানরা মহান আল্লাহর অনুগ্রহের আশায় ঈদের জামাত শেষে পশু কোরবানি করেন।
Posted ৯:৫৪ পিএম | শুক্রবার, ০৭ জুন ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya