শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

জিম্বাবুয়ের সাথে সিরিজ জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ১১ মার্চ ২০২০   সর্বশেষ আপডেট : 9:32 pm

জিম্বাবুয়ের সাথে সিরিজ জয়ে ইতিহাস গড়ল বাংলাদেশ

টানা তিনটি সিরিজ জিতে জিম্বাবুয়ের বিপক্ষে ইতিহাস গড়ল বাংলাদেশ দল। এই প্রথম সিরিজে কোনো প্রতিপক্ষের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ জয়ের স্বাদ পেল বাংলাদেশ দল।

বুধবার দুই ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জিম্বাবুয়েকে ১১৯ রানে বেধে ফেলে বাংলাদেশ। সহজ স্কোর তাড়া করতে নেমে ২৫ বল হাতে রেখে ৯ উইকেটের বিশাল ব্যবধানে জয় পায় বাংলাদেশ। এই জয়ে ২-০ ব্যবধানে ট্রফি নিশ্চিত করে স্বাগতিকরা। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। তার আগে একমাত্র টেস্টে ইনিংস ও ১০৬ রানের ব্যবধানে জয় পায় মুমিনুলরা।

বুধবার দুই ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জয়েদুর্দান্ত ব্যাটিং করেন ওপেনার লিটন কুমার দাস। তিনি ওপেনিংয়ে ব্যাটিংয়ে নেমে দলের জয় নিশ্চিত করেমাঠ ছাড়েন। তার ৪৫ বলে ৮টি চারে গড়া ৬০ রানের লড়াকুইনিংসে ভর করে হেসে খেলেজয় পায় বাংলাদেশ।

বুধবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ।

প্রথমে ব্যাটিংয়ে নেমেই বিপাকে পড়ে যায় সফরকারী জিম্বাবুয়ে। দলীয় ১২ রানে ওপেনার টিনাশে কামুনহুকামুয়ের উইকেট তুলে নেন আল-আমিন হোসেন।

এরপর দ্বিতীয় উইকেটে ক্রেগ আরভিনকে সঙ্গে নিয়ে ৫৭ রানের জুটি গড়েন ওপেনার ব্রেন্ডন টেলর। ভয়ঙ্কর হয়ে ওঠা এ জুটি ভাঙেন আফিফ হোসেন। ৩৩ বলে ৩টি চারে ২৯ রান করা আরভিনকে আউট করেন আফিফ।

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে নিজের চতুর্থ ম্যাচে জিম্বাবুয়ের অধিনায়ক শেন উইলিয়ামসকে আউট করে প্রথম সাফল্য পান জাতীয় দলের তরুণ লেগ স্পিনার মেহেদী হাসান। তার শিকারে পরিনত হওয়ার আগে মাত্র ৩ রান করার সুযোগ পান জিম্বাবুয়ের অধিনায়ক।

আগের ম্যাচে ১০ রান করা সিকান্দার রাজাকে এদিন ১২ রানের বেশি করতে দেননি মোহাম্মদ সাইফউদ্দিন। তার বলে ফাইন লেগে আল-আমিনের হাতে ক্যাচ তুলে দিয়ে ফেরেন সিকান্দার। রিচমন্ড মুতুম্বামিকে মাত্র ১ রানে আউট করেন আল-আমিন হোসেন।

দলীয় ১০৮ রানে টিনোটেন্ডা মুতোম্বোজিকে ক্যাচ তুলতে বাধ্য করেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। তবে ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে বাড়তি দায়িত্বশীলতার পরিচয় দিয়েয়েছেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়কও দলটির ওপেনার ব্রেন্ডন টেলর। ৪৮ বলে ৬টি চার ও এক ছক্কায় অপরাজিত ৫৯ রানের ইনিংস খেলেন তিনি। তার ফিফটির সৌজন্যে ২০ ওভারে ৭ উইকেটে ১১৯ রান করতে সক্ষম হয় জিম্বাবুয়ে।

সংক্ষিপ্ত স্কোর

জিম্বাবুয়ে: ২০ ওভারে ১১৯/৭ (টেলর ৫৯*, আরভিন ২৯, সিকান্দার রাজা ১২, কামুনহুকামুয়ে ১০; আল-আমিন ২/২২, মোস্তাফিজ ২/২৫)।

বাংলাদেশ: ১৫.৫ ওভারে ১২০/১ (লিটন ৬০*, নাইম শেখ ৩৩, সৌম্য সরকার ২০*)।

ফল: বাংলাদেশ ৯ উইকেটে জয়ী।

Facebook Comments Box

Posted ৯:৩২ পিএম | বুধবার, ১১ মার্চ ২০২০

The Daily Sarod |