https://www.jac-recruitment.sg/?source=google.com
শিরোনাম
আড়াই বছর ধরে শিক্ষকের স্বামীর ‘নগদে’ শিক্ষার্থীর উপবৃত্তির টাকা! নিশাত হত্যা মামলায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন ফুটবল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের সূচি প্রকাশ ইরানে তীব্র মার্কিন হামলা, বিভিন্ন জায়গায় বিস্ফোরণ সংবিধানে ফিরলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কসবায় ব্যাংক কর্মকর্তা হত্যাকারীদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন নিবন্ধিত নিউজ পোর্টালগুলোতে সরকারি বিজ্ঞাপন চালুর দাবি ব্রাহ্মণবাড়িয়ায় মাছের ড্রামে করে পাচার হচ্ছিল অর্ধকোটি টাকার ভারতীয় শাড়ি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি শেষ: ডোনাল্ড ট্রাম্প আখাউড়া স্থলবন্দরে আশানুরূপ বাড়েনি রপ্তানি আয়, কমেছে রাজস্বও

জার্মানি থেকে আরো সেনা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ০৫ মে ২০২৬   সর্বশেষ আপডেট : 10:49 am

জার্মানি থেকে আরো সেনা প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, দেশটি জার্মানি থেকে ‘আরো অনেক’ মার্কিন সেনা প্রত্যাহার করবে৷ এর আগে মার্কিন প্রতিরক্ষা দপ্তর ইউরোপের দেশটি থেকে পাঁচ হাজার অ্যামেরিকান সেনা সরানোর ঘোষণা দিয়েছে৷
ফ্লোরিডায় ট্রাম্প সাংবাদিকদের বলেন, ‘‘আমরা সংখ্যাটা অনেক কমিয়ে আনবো এবং তা পাঁচ হাজারের চেয়েও অনেক বেশি৷’’
ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের কৌশলের সমালোচনা করে সম্প্রতি জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিশ ম্যার্ৎসের দেয়া এক বক্তব্যের পরই ডনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ হয়ে দেশটি থেকে সেনা কমানোর সিদ্ধান্তের কথা জানান৷ বর্তমানে জার্মানিতে প্রায় ৪০ হাজার মার্কিন সেনা মোতায়েন রয়েছে, যা ইউরোপের দেশগুলোর মধ্যে সর্বোচ্চ৷

জার্মানির প্রতিক্রিয়া
এদিকে জার্মান প্রতিরক্ষামন্ত্রী বরিস পিস্টোরিয়াস শনিবার এক প্রতিক্রিয়ায় বলেছেন, আংশিক সেনা প্রত্যাহার প্রত্যাশিতই ছিল৷ ইউরোপকে নিজেদের নিরাপত্তার জন্য আরও বেশি দায়িত্ব নিতে হবে বলেও উল্লেখ করেন তিনি৷
তিনি আরও বলেন, নিজের সশস্ত্র বাহিনী সম্প্রসারণ, সামরিক সরঞ্জাম সংগ্রহের প্রক্রিয়া দ্রুততর করা এবং আরও অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে “জার্মানি সঠিক পথেই এগিয়ে যাচ্ছে৷”
এর আগে সপ্তাহের শুরুতে জার্মান পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুল বলেন, যুক্তরাষ্ট্রের সেনা সংখ্যা কমানোর ব্যাপারে বার্লিন ‘প্রস্তুত’ রয়েছে৷ তবে জার্মানিতে অবস্থিত বড় মার্কিন সামরিক ঘাঁটিগুলো এর বাইরে থাকবে বলে জোর দিয়ে উল্লেখ করেন তিনি৷

জার্মানিতে মার্কিন সামরিক ঘাঁটির গুরুত্ব
পাঁচ হাজার সেনা প্রত্যাহার করলে যুক্তরাষ্ট্রের যুদ্ধক্ষমতার ওপর এর তেমন প্রভাব পড়বে না বলে বার্তা সংস্থা এপিকে বলেছেন একজন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা৷ তবে মিত্র দেশগুলোর প্রতি যুক্তরাষ্ট্রের অঙ্গীকারের দিক থেকে তা ভিন্ন বার্তা দিতে পারে বলে তিনি মনে করেন৷
ট্রাম্প দীর্ঘদিন ধরেই জার্মানিতে সেনা সংখ্যা কমানোর হুমকি দিয়ে আসছিলেন৷ এই সিদ্ধান্তে কোন কোন ঘাঁটি বা কার্যক্রমের ওপর প্রভাব পড়বে, তা এখনও জানা যায়নি৷
কয়েক দশক থেকে ইউরোপে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটি বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে৷ ইরানের সঙ্গে চলমান যুদ্ধেও মার্কিন বাহিনীকে ঘাঁটি ও আকাশসীমা ব্যবহারের অনুমতি দিয়েছে জার্মানি৷
জার্মানিতে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি স্থাপনা রয়েছে৷ এর মধ্যে স্টুটগার্টে ইউএস-ইউরোপীয় কমান্ড, লান্ডস্টুহলে চিকিৎসা কেন্দ্র এবং রামস্টাইনে বিমানঘাঁটি উল্লেখযোগ্য। দেশটিতে মার্কিন পারমাণবিক ক্ষেপণাস্ত্রও মোতায়েন রয়েছে৷

সূত্র: ডয়চে ভেলে

Facebook Comments Box

Posted ১০:৪৯ এএম | মঙ্গলবার, ০৫ মে ২০২৬

dainiksarod |