শিরোনাম
আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর জেলা জামে মসজিদের কয়েক লাখ টাকার এসির কপার পাইপ চুরি দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ

জানেন কি? কেন বিরিয়ানি লাল কাপড়ে মুড়ানো থাকে

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 9:06 pm

জানেন কি? কেন বিরিয়ানি লাল কাপড়ে মুড়ানো থাকে

সুস্বাদু হিসেবে বিরিয়ানি অনেকেরই প্রিয় খাবার। খুব সহজে হাতের কাছে পাওয়া যায় ও খেতে খুব একটা সময় নিতে হয় না। এ ছাড়া যারা মুখরোচক খাবার খেতে পছন্দ করেন তাদের কাছে বিরিয়ানি প্রিয়।

দেশের বিভিন্ন জেলায় হোটেলে বিরিয়ানি রান্না করে তা বিক্রি করা হয়। তবে আপনি একটু খেয়াল করে দেখবেন যে প্রায় সব বিরিয়ানির হাঁড়ি লাল রঙের কাপড় দিয়ে মোড়ানো থাকে।

আরও পড়ুনঃ টক খাওয়া নিয়ে ভুল ধারণা  

রাস্তাঘাটের আনাচে-কানাচে, অলিগলিতে এখন বিরিয়ানির দোকান। দোকানের একশ মিটারের মধ্যে এসে পড়লেই নাকে বিরিয়ানির গন্ধ আর লাল কাপড়ে মোড়া বিরিয়ানির বিশাল হাঁড়ি চোখে পড়বেই।

মটন, চিকেন, আন্ডা, আলু বা ভেজ বিরিয়ানি যেমনই হোক না কেন, পাত্রটি প্রায় সব দোকানেই একটা লাল কাপড়ে মোড়া থাকে।

তবে আপনি জানেন কী? কেন বিরিয়ানির হাঁড়ি লাল রঙের কাপড় দিয়ে মোড়ানো থাকে?

ইতিহাসের ব্যাখ্যা থেকে জানা যায়, সম্রাট হুমায়ুনের খাদ্য পরিবেশনে ‘দরবারি রীতি’ অনুযায়ী, রুপালি পাত্রের খাবারগুলোর জন্য লাল কাপড়, আর অন্য ধাতব বা চিনামাটির পাত্রগুলোকে সাদা কাপড়ে ঢেকে নিয়ে আসা হতো।

পরে মোগল দরবারেও এই রীতি অনুসরণ করা হয়। খাদ্য পরিবেশনের এই রীতি ও রঙের ব্যবহার লখনউয়ের নবাবরাও অনুসরণ করতেন। সেই থেকে বিরিয়ানির পাত্র লাল কাপড়ে ঢাকার রীতি চলে আসছে।

তবে এ ক্ষেত্রেও মতান্তর রয়েছে। অনেকেই মনে করেন, ইতিহাস বা ঐতিহ্যের রীতি মেনে নয়, ব্যবসার খাতিরে ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতেই বিরিয়ানির পাত্র লাল কাপড়ে মুড়ে রাখা হয়। ফলে দূর থেকেই তা ক্রেতার দৃষ্টি আকর্ষণ করতে পারে।

Facebook Comments Box

Posted ৯:০৬ পিএম | শুক্রবার, ০৬ ডিসেম্বর ২০১৯

The Daily Sarod |