ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শনিবার, ২১ মে ২০২২
সর্বশেষ আপডেট : 11:05 pm
সময়ের জনপ্রিয় ব্যাচেলর পয়েন্ট খ্যাত নাট্য নির্মাতা কাজল আরেফিন অমি। দর্শকপ্রিয়তার দিক থেকে একের পর এক চমক দিয়ে যাচ্ছেন তিনি। গত ঈদে ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই নির্মাতার ৫টি নাটক প্রচার হয়।
নাটকগুলো হলো-‘ব্যাচেলরস রমজান’, ‘ফিমেল ২’, ‘ব্যাড বাজ’, ‘দ্য কিডনাপার’ ও ‘হেল্প মি’। এই নাটকগুলোর সবগুলোই বর্তমানে রয়েছে আলোচনায়। এরইমধ্যে ঈদে অমির নির্মিত ৫ নাটকের মধ্যে দুটিই ইউটিউবে কোটি ভিউয়ার ছাড়িয়েছে। এগুলো হলো ‘ব্যাচেলরস রজমান’ এবং ‘ফিমেল ২’।
‘ব্যাচেলরস রমজান’ মাত্র ৬ দিনে ১ কোটি ভিউ অতিক্রম করে। দেশের ইতিহাসে এর আগে কোনো নাটক ইউটিউবে এত কম সময়ে এই মাইলস্টোন ছুঁতে পারেনি। গত ৬ মে রাতে ইউটিউবে ধ্রুব টিভি চ্যানেলে উন্মুক্ত করা নাটকটির বর্তমান ভিউ ১ কোটি ২৬ লাখের বেশি।
অপরদিকে, ইউটিউবে মাত্র ৮ দিনে কোটি ভিউয়ার পেয়েছে অমির আরেক নাটক ‘ফিমেল ২’। ১০ মে ইউটিউবে মোশন রক এন্টারটেইনমেন্ট চ্যানেলে আপ করা নাটকটির বর্তমান ভিউ ১ কোটি ৬ লাখের বেশি।
এছাড়া ঈদে অমি নির্মিত ‘ব্যাড বাজ’ ৮৩ লাখের বেশি, ‘দ্য কিডনাপার’ ২৭ লাখের বেশি এবং ‘হেল্প মি’ ১৯ লাখের বেশি ভিউয়ার পেয়েছে। সব মিলিয়ে এবার ঈদ নাটকগুলোর মধ্যে ইউটিউবে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছেন কাজল আরেফিন অমির নাটক। যা নিয়ে বেশ উচ্ছ্বসিত এই তরুণ।
কাজল আরেফিন অমি বলেন, ‘রিভিউ গ্রুপে নয়, দর্শকদের ভালোবাসায় সিক্ত আমি। এই ঈদে নাটক তৈরি করতে যে পরিমাণ কষ্ট করেছি, দর্শক ভালোবেসে তার প্রতিদান দিচ্ছেন। ধন্যবাদ আমার দর্শকদের।’
তিনি আরও বলেন, ‘আগেও বলেছি, এখনো বলছি, আমি সাধারণ মানুষের গল্প বলি। আমি গণমানুষের গল্প দেখাতে পছন্দ করি। মানুষ সেটা পছন্দ করছে, ভালোবাসা দিচ্ছে এটাই আমার কাছে বড় পাওয়া।’
Posted ১১:০৫ পিএম | শনিবার, ২১ মে ২০২২
The Daily Sarod | Pijush Kanti Acharya