শিরোনাম
লোকনাথ ব্রহ্মচারী আশ্রমে বৃহস্পতিবার থেকে বার্ষিকী উৎসব শুরু ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার কার্যালয় পরিদর্শনে অ্যাডিশনাল ডিআইজি নাজমুল হাসান সোনালী ব্যাংকের ভেতর থেকে গ্রাহকের প্রায় ৮ লাখ টাকা চুরি আখাউড়ায় উজানের ঢলের পানিতে তলিয়ে গেছে ২৫০ হেক্টর ফসলি জমি দু’বছর পর ব্রাহ্মণবাড়িয়ায় আয়োজন হচ্ছে নৌকাবাইচ পুলিশের সাংস্কৃতিক অনুষ্ঠানে বাধা: তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি জালশুকার আমিনুল হকের মৃত্যুতে দোয়া মাহফিল ব্রাহ্মণবাড়িয়া রেড ক্রিসেন্ট ইউনিটের নির্বাচন ৫ সেপ্টেম্বর, সুষ্ঠু ভোটের আশ্বাস কমিশনের ব্রাহ্মণবাড়িয়া সমবায় ব্যাংকের বিশেষ সাধারণ সভা, চেয়ারম্যান জহিরুল ইসলাম ‘প্রয়াস’ থেকে পালিয়েছে ৪০ রোগী, মৃত্যুর ঘটনায় নেই মামলা

‘জনপ্রতিনিধিরাই পারেন সবাইকে ঘরে রাখতে’

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
শনিবার, ০৪ এপ্রিল ২০২০   সর্বশেষ আপডেট : 5:40 pm

‘জনপ্রতিনিধিরাই পারেন সবাইকে ঘরে রাখতে’

মরণব্যাধি করোনা ভাইরাসে বাংলাদেশেও বাড়ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা। শনিবার (৪ এপ্রিল) পর্যন্ত দেশে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৭০। আর মারা গেছেন ৮ জন। করোনাভাইরাসের বিস্তার রোধে দেশে চলছে ‘অঘোষিত লকডাউন’। জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার নির্দেশনা দিয়েছে সরকার। কিন্তু সরকারি এ নির্দেশনা অমান্য করে মানুষজন ঘরের বাইরে বের হয়ে ঝুঁকি বাড়াচ্ছেন।

এ অবস্থায় মানুষকে ঘরে রাখতে জনপ্রিতিনিধিদের ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলাউদ্দিন চৌধুরী।

নির্বাচনের সময় ভোটারদের নিজের পক্ষে টানার জন্য যেভাবে কাজ করেছেন বর্তমান এই দুর্যোগকালীন সময়ে মানুষকে ঘরে রাখার জন্য সেই ভূমিকা রাখতে ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি।

শনিবার দুপুরে নিজের ফেসবুক আইডি থেকে করা ওই পোস্টে পুলিশ কর্মকর্তা আলাউদ্দিন চৌধুরী লেখেন- স্থানীয় সরকারের নির্বাচিত জনপ্রতিনিধি বিশেষত ইউপি মেম্বার, চেয়ারম্যান, পৌর কাউন্সিলর, মেয়র যারা মাঠে সাধারণ জনগণের অতি কাছে থাকেন তাদের নির্বাচনী প্রচার পত্র/পোস্টার, ব্যানার ইত্যাদির শেষের দিকের একটি লাইনের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি। যার প্রায় প্রত্যেকটিতে লেখা “আপনার মূল্যবান ভোটটি দিয়ে আপনাদের খেদমত/সেবা করার সুযোগ দিন”। আপনাদের প্রার্থিত সে সেবা করার এখনই প্রকৃত সময়। যেরকম চেতনা, উৎসাহ-উদ্দীপনা নিয়ে ভোটারদেরকে ভোটের সময় উৎসাহিত করেছিলেন, একই রকম অনুভূতি নিয়ে আপনার আওতাধীন এলাকার মানুষগুলোকে সরকারি নির্দেশনা মোতাবেক ঘরে থাকার জন্য উদ্বুদ্ধ করুন। সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে উৎসাহিত করুন। পাড়ার রাস্তা গলি চায়ের দোকান বা অন্য কোথাও আড্ডা দিতে না করুন। একান্ত প্রয়োজন ছাড়া বাজারে ঘাটে না যেতে উৎসাহিত করুন।

পোস্টে তিনি আরও লেখেন, করোনা প্রতিরোধে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ এটিই। আমার দৃষ্টিতে আপনারা ছাড়া এই কাজের অন্য কোন বিকল্প নেই। এলাকার সরদার/মাতব্বর, মসজিদের ইমাম সবাইকে নিয়ে আপনারাই পারেন কাজটি সূচারুরূপে করতে। সাহায্যের ক্ষেত্রেও সত্যিকার অর্থে কার সাহায্য প্রয়োজন তা চিহ্নিত করতে।

পুলিশ কর্মকর্তার এই পোস্টকে স্বাগত জানিয়েছেন ফেসবুক ব্যবহারকারীরা। অনেকেই কমেন্ট করে জনপ্রতিনিধিদের এগিয়ে আসার অনুরোধ জানিয়েছেন।

এ ব্যাপারে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলাউদ্দিন চৌধুরী বলেন, সচেতনতা বৃদ্ধির পাশাপাশি ঘরে থাকা এবং সামাজিত দূরত্ব বজায় রাখা ছাড়া এ মুহূর্তে করোনাভাইরাস থেকে বাঁচার বিকল্প কিছু নেই। জনপ্রতিনিধিরা এটা নিয়ে কাজ করছেন, কিন্তু মনে হচ্ছে যুদ্ধাবস্থার মতো করে আরও বেশি ঝাপিয়ে পড়া উচিত এ কাজে। অনেকেই পাড়া-মহল্লায় বাড়ির সামনে, মসজিদের সামনে আড্ডা মাররছেন। এগুলো পুলিশ, প্রশাসন ও সেনাবাহিনী গিয়ে সার্বক্ষণিক দেখা সম্ভব না। নির্বাচনের সময় প্রার্থীদের সেই উদ্দীপনা যদি জেগে উঠে তাহলে এপি বাস্তবায়ন সম্ভব। তাহলেই আমরা এই মহাদুর্যোগ থেকে হয়তো বাঁচতে পারি।

Facebook Comments Box

Posted ৫:৪০ পিএম | শনিবার, ০৪ এপ্রিল ২০২০

The Daily Sarod |