জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
সর্বশেষ আপডেট : 11:07 pm
আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেছেন, নির্বাচন হয় জনগনের অংশগ্রহনে। জনগন যদি নির্বাচনে ভোট দেয় তাহলে কে নির্বাচনে আসলো আর কে নির্বাচনে আসলোনা সেটা বড় কথা থাকেনা। জনগনের যে উচ্ছাস যে আনন্দ, নির্বাচনে জনগনের যে ইচ্ছা এবং প্রত্যাশা যে এই নির্বাচন হোক, সেই কারনে আমি মনে করি নির্বাচন সফল হবে।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে নিজ নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়ার কসবায় সহকারী রিটানিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহন করতে মনোনয়ন পত্র জমা দেন তিনি। মনোনয়ন পত্র জমা শেষে বিএনপি নির্বাচনে না আসলে ভোটের পরিবেশ নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নে তিনি এসব কথা বলেন আইনমন্ত্রী।
জয়ের ব্যাপারে আশাবাদী এমন প্রশ্নে তিনি বলেন, আমি আল্লাহকে বিশ্বাস করি। আমি দশ বছর কসবা-আখাউড়ার জনগনের সেবা করেছি। আমার কাছে জনগনের যে প্রত্যাশা ছিলো তা আমি রাখতে পেরেছি । আমার জনগন আমাকে বলেছে যে, হ্যা আমরা যেটা প্রত্যাশা করেছি সেটা পেয়েছি। আমি আমার জনগনের কাছে দোয়া চেয়েছি এবং তারা আমাকে দোয়া করেছে। তাদের দোয়া নিয়েই আমি মনোনয়ন পত্র জমা দিয়েছি।
এর আগে তিনি কসবা পৌর মুক্ত মঞ্চে উপস্থিত শত শত নেতাকর্মী ও সমর্থকদের কাছে দোয়া নিয়ে মনোনয়ন পত্র জমা দিতে যান। এসময় কসবা উপজেলা চেয়ারম্যান রাশেদুল কাওসার ভুইয়া জীবন, কসবা পৌরমেয়র গোলাম হাক্কানী, উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি কাজী আজহারুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম সোহাগ, জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান এম এ আজিজ ও সাবেক মেয়র এমরান উদ্দিন জুয়েল, পৌর আওয়ামী লীগ সভাপতি শফিকুল ইসলাম সরকার, কুটি ইউপি চেয়ারম্যান ছাইদুর রহমান স্বপন, উপজেলা ছাত্রলীগ আহবায়ক আফজাল হোসেন রিমন, যুগ্ম আহবায়ক কাজী মানিক,সহ দলীয় সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও জনপ্রতিনিধিগন উপস্থিত ছিলেন।
Posted ১১:০৭ পিএম | বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya