শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

ছাত্র আন্দোলন আমাদের মুক্তি দিয়েছে: ইঞ্জিনিয়ার শ্যামল

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
শনিবার, ১০ অগাস্ট ২০২৪   সর্বশেষ আপডেট : 11:03 pm

ছাত্র আন্দোলন আমাদের মুক্তি দিয়েছে: ইঞ্জিনিয়ার শ্যামল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় কমিটির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেছেন, এই ছাত্র আন্দোলন আমাদের মুক্তি দিয়েছে, একই সাথে শিক্ষাও দিয়েছে। বিগত আওয়ামী লীগের সরকার তাদের অপকর্মে কারণে ছাত্র-জনতার আন্দোলনে তারা টিকতে পারেনি। আমাদের নেতাকর্মীদের কাছে বার্তা হচ্ছে, ভবিষ্যতে যদি আমরাও এমন কাজ করি তাহলে আমাদেরও তাদের মতো পতন হবে। আমরা সবাইকে সতর্ক করেছি।

শনিবার (১০ আগস্ট) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের পুনিয়াউটে তার নিজ বাড়িতে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল বলেন, দীর্ঘ স্বৈরশাসনের অবসান হয়েছে। ছাত্র জনতার এই ঐতিহাসিক বিজয়ের আনন্দে কিছু সুযোগ সন্ধানি অপশক্তি বিভিন্ন রকম সংঘাত, ভাংচুর, লুটতরাজ, চাঁদাবাজিসহ নানা অপকর্মে লিপ্ত রয়েছে। আমি আপনাদের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়াবাসিকে আশ্বস্ত করতে চাই আমি এবং আমার দলের কোনো নেতাকর্মী এহেন অপকর্ম কোনোভাবেই সমর্থন বা প্রশ্রয় দেয় না।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়া আপনার আমার সকলের প্রিয় জন্মভূমি। এই জেলার সর্বস্তরের নাগরিক আমাদেরই ভাই-বোন। তাদের জানমাল রক্ষার দায়িত্ব আমাদের সকলের। বর্তমান পরিস্থিতিতে কোনো সংখ্যালঘু, ব্যবসায়ী, চাকুরীজীবী অথবা ভিন্ন মতের রাজনৈতিক কর্মীদেরও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। আমি নিজেও গত ১৫ বছরে যারপর নাই এমন নির্যাতনের শিকার হয়েছি যাহা আপনারা আবগত রয়েছেন। কিন্তু আমি কোন প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করি না। আমার এবং দলের নেতাকর্মীদের উপর যে পরিমাণ জুলুম নির্যাতন হয়েছে তার পরিণাম মহান সৃষ্টিকর্তা দেখিয়েছেন এবং দেখাবেন।

তিনি আরও বলেন, আপনাদের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়ার সকল দলমত ধর্ম বর্ণের নাগরিকদের শান্তি ও সহবস্থানের উদাত্ত আহ্বান জানাই। পাশাপাশি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কোনো ধরনের হুমকি বা নিরাপত্তাহীনতায় ভোগলে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমাদের দলের নেতৃবৃন্দেরও সহযোগিতা নিতে পারেন। আমি এবং আমার দল আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব।

এসময় জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক পৌর মেয়র হাফিজুর রহমান মোল্লা, সাবেক সাধারণ সম্পাদক জহিরুল হক খোকনসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

Posted ১১:০৩ পিএম | শনিবার, ১০ অগাস্ট ২০২৪

The Daily Sarod |