শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

চীফ হুইপ নিয়োগ হলেন নূর-ই আলম চৌধুরী লিটন

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
বুধবার, ৩০ জানুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 3:21 pm

চীফ হুইপ নিয়োগ হলেন নূর-ই আলম চৌধুরী লিটন

একাদশ জাতীয় সংসদে প্রধান হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন নূর-ই আলম চৌধুরী লিটন। মাদারীপুর-১ আসনের এই সংসদ সদস্যকে বুধবার (৩০ জানুয়ারি) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন। পাশাপাশি সরকারি দলের আরও ছয় জন সংসদ সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ তথ্য নিশ্চিত করেছেন।

টানা পাঁচ বারের নির্বাচিত সংসদ সদস্য নূর-ই আলম চৌধুরী লিটন এর আগে নবম সংসদেও হুইপের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দশম সংসদে আওয়ামী লীগের সংসদীয় দলের সম্পাদকের দায়িত্ব পালন করেন। এ সময় তিনি অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি সম্পর্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নে।

একাদশ সংসদের হুইপের দায়িত্বে পেয়েছেন গত সংসদেও হুইপের দায়িত্বে থাকা আতিউর রহমান আতিক, ইকবালুর রহিম, মাহাবুব আর বেগম গিনি। এর সঙ্গে নতুন মুখ হিসেবে এসেছেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য আবু সাঈদ আল মাহমুদ স্বপন, খুলনা-১ এর পঞ্চানন বিশ্বাস এবং চট্টগ্রাম-১২ আসনের সামশুল হক চৌধুরী।

১৯৭২ সালের ‘দ্য বাংলাদেশ (হুইপস) অর্ডার’ অনুযায়ী রাষ্ট্রপতি এ নিয়োগ দেন। আইন অনুযায়ী সংসদে একজন প্রধান হুইপ ও ছয়জন হুইপ থাকবেন। প্রধান হুইপ মন্ত্রী মর্যাদার এবং হুইপরা প্রতিমন্ত্রীরা প্রতিমন্ত্রীর মর্যাদা পান।

 

Facebook Comments Box

Posted ৩:২১ পিএম | বুধবার, ৩০ জানুয়ারি ২০১৯

The Daily Sarod |