নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট
মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
সর্বশেষ আপডেট : 10:31 pm
তকাল ১৬ জুলাই মঙ্গলবার বিকেলে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এর সম্মেলন কক্ষে ত্রৈমাসিক ও মাসিক নিষ্পত্তি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন জাহান। উক্ত সভায় অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ অত্র ম্যাজিস্ট্রেসির সকল পর্যায়ের বিজ্ঞ বিচারকবৃন্দ উপস্থিত ছিলেন এবং ১১ টি বিচার আদালতের বেঞ্চ সহকারী, সকল আদালতের স্টেনো টাইপিস্ট, নকল শাখার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ও কোর্টে পুলিশ পরিদর্শক হাবিবুল্লাহ মাহমুদ উপস্থিত ছিলেন। সভাটি সঞ্চালনা করেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ আশরাফুল ইসলাম। সভায় চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাসিক নিষ্পত্তি রিপোর্ট নিয়ে আলোচনা যেমন নিস্পত্তির মাধ্যমে মামলা জট কমিয়ে বিচার কাজ এগিয়ে নেয়া, ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং বিচার কাজে সহায়কদের নিজ নিজ কর্তব্য- দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করা নিয়ে আলোচনা ও নির্দেশ প্রদান করেন। একই সাথে অধিক পরিমাণ সাক্ষী আনায়ন এবং প্রধান বিচারপতির নির্দেশনা অনুসরণ করার জন্য সবার প্রতি আহবান জানান।
সভা শেষে ত্রৈমাসিক সর্বোচ্চ নিষ্পত্তিকারী বিচারক হিসাবে চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শারমিন জাহান নির্বাচিত হয় এবং ২য় সর্বোচ্চ নিষ্পত্তি করেছেন সিনিয়র ৪র্থ আদালতে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো: সামিউল আলম।
Posted ১০:২৯ পিএম | মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫
The Daily Sarod | Pijush Kanti Acharya