শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

চলতি অর্থ বছরেই আরেক দফা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ২৪ নভেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 9:48 pm

চলতি অর্থ বছরেই আরেক দফা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত

আরেক দফা চলতি অর্থ বছরে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করা হবে। এর আগে ‘বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮’ সংশোধন করা হবে।

শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ তথ্য জানানো হয়েছে। কমিটির পক্ষ থেকে নীতিমালা সংশোধনের কাজ দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হয়েছে।

রবিবার বিকেলে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত ওই বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ডা. মো. আফছারুল আমীন। বৈঠকে কমিটির সদস্য শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, মো. আব্দুল কুদ্দুস, ফজলে হোসেন বাদশা, মো. আবদুস সোবহান মিয়া ও মাহী বদরুদ্দোজা চৌধুরী এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে জানানো হয়, ২০১৯-২০২০ অর্থ বছরে স্বীকৃতিপ্রাপ্ত নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির লক্ষ্যে অর্থ বিভাগ হতে ৮৬৫ কোটি টাকা বরাদ্দ পাওয়া গেছে। চলতি অর্থ বছরে এ পর্যন্ত এক হাজার ৬৫৮টি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে। এ বাবদ বার্ষিক ব্যয় প্রায় ৪৫৬ কোটি ৩২ লক্ষ ১৮ হাজার টাকা। উক্ত ব্যয়ের পর আরো প্রায় ৪০৮ কোটি ৬৭ লক্ষ ৮১ হাজার টাকা অবশিষ্ট থাকবে। এ অবশিষ্ট অর্থ দিয়ে সংশোধিত নীতিমালার আলোকে যাচাই-বাছাই করে চলতি অর্থ বছরে আরো কিছু শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা সম্ভব হবে।

কমিটি সূত্র জানায়, বিষয়টি নিয়ে আলোচনা শেষে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও নীতিমালা সংশোধনে স্থায়ী কমিটির সদস্যবৃন্দের মতামত ও সুপারিশ অন্তর্ভুক্তির সুপারিশ করা হয়। সংশোধিত নীতিমালার আলোকে সর্বোচ্চ সংখ্যক শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার নির্দেশনা দেওয়া হয়।

এ ছাড়া বৈঠকে শিক্ষার গুনগত মান উন্নয়ন ও এসডিজি-৪ অর্জনের জন্য মন্ত্রণালয়ের গৃহীত পরিকল্পনা তুলে ধরা হয়।

Facebook Comments Box

Posted ৯:৪৮ পিএম | রবিবার, ২৪ নভেম্বর ২০১৯

The Daily Sarod |