শিরোনাম
আবার বেড়েছে সোনার দাম আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা

চমকে দিয়ে অস্কারের সেরা সিনেমা ‘প্যারাসাইট’

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 10:58 pm

চমকে দিয়ে অস্কারের সেরা সিনেমা ‘প্যারাসাইট’

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস তথা অস্কারের ৯২তম আসরে সবাইকে চমকে দিয়ে সেরা সিনেমা হলো কোরিয়ান ভাষার সিনেমা ‘প্যারাসাইট’। এই প্রথম বিদেশি ভাষার কোনো সিনেমা অস্কারে সেরা সিনেমার খেতাব পেলো।

সোমবার (১০ ফেব্রুয়ারি) বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায় যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ডলবি থিয়েটারে এই মহাযজ্ঞ শুরু হয়।

সেরা পরিচালকও হয়েছেন ‘প্যারাসাইট’ সিনেমার জন্য দক্ষিণ কোরিয়ার বং জুন-হো।কোরিয়ান ভাষা নির্মিত সিনেমাটির জন্য বং জুন-হোর হাতে পুরস্কার তুলে দেন নির্মাতা স্পাইক লি।

সেরা সহ-অভিনেত্রীর খেতাব পেয়েছেন মার্কিন অভিনেত্রী লরা ডার্ন। ‘ম্যারেজ স্টোরি’ সিনেমার জন্য তিনি এ পুরস্কার লাভ করেন।

এছাড়া ‘ওয়ান্স আপন অ্যা টাইম…ইন হলিউড’ সিনেমার জন্য সেরা-সহ অভিনেতার খেতাব পেয়েছেন ব্র্যাড পিট। এর আগে একই সিনেমার জন্য গোল্ডেন গ্লোবস ও বাফটার পুরস্কারও উঠে তার হাতে।

অস্কারের মঞ্চে ব্র‍্যাড পিট পুরস্কার গ্রহণ করেন গতবারের সেরা সহ-অভিনেত্রী রেজিনা কিংর হাত থেকে।

Facebook Comments Box

Posted ১০:৫৮ পিএম | সোমবার, ১০ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |