শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ৮জেলায় নিহত ১০

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ১০ নভেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 7:09 pm

ঘূর্ণিঝড় বুলবুলের আঘাতে ৮জেলায় নিহত ১০

প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে আট জেলায় ১০ জন নিহত হয়েছেন। রোববার (১০ নভেম্বর) ভোররাতে আঘাত হানার পর শেষ খবর পাওয়া পর্যন্ত ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে এসব প্রাণহানির ঘটনা ঘটে।

একই সঙ্গে উপকূলীয় অঞ্চলে গাছপালা ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাড়িঘর বিধ্বস্ত হয়েছে লক্ষাধিক। এর মধ্যে শুধু সাতক্ষীরায় বুলবুলের তাণ্ডবে ৫০ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।

বিভিন্ন সংবাদ মাধ্যমে এসব তথ্য নিশ্চিত করেছেন। নিহতদের মধ্যে খুলনায় দুজন, পিরোজপুরে দুজন, বরিশালে একজন, পটুয়াখালীতে একজন, বরগুনায় একজন, বাগেরহাটে একজন, গোপালগঞ্জে একজন ও শরীয়তপুরে একজন রয়েছেন।

তবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান জানিয়েছেন, ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে দুজন নিহত ও আহত হয়েছেন ৩০ জন। এ সময় চার থেকে ৫ হাজার কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

জানা যায় , ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে খুলনার উপকূলীয় দাকোপ উপজেলায় প্রমিলা মন্ডল (৫২) নামে এক নারী ঝড়ের সময় গাছ চাপা পড়ে নিহত হয়েছেন। রোববার সকাল ১০টার দিকে দক্ষিণ দাকোপে এ ঘটনা ঘটে। নিহত প্রমিলা সুভাস মন্ডলের স্ত্রী। পাশাপাশি খুলনার দিঘলিয়া উপজেলায় সেনহাটি গ্রামে আলমগীর হোসেন (৩৫) নামে এক যুবক গাছ চাপা পড়ে নিহত হয়েছেন।

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে পিরোজপুরে দুজন নিহত হয়েছেন। এর মধ্যে নাজিরপুরে বসতঘরের ওপর গাছ উপড়ে পড়ায় নিচে চাপা পড়ে ননী গোপাল মণ্ডল (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। অপর এক স্থানে একই কারণে হাত-পা ভেঙে গুরুতর আহত হয়েছে সুমী (৮) ও নাসির (১৬) নামে দুই শিশু। এছাড়া ভাণ্ডারিয়া উপজেলায় এক শিশু পানিতে ডুবে মারা গেছে।

এদিকে, ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ঘরের ওপর গাছ উপড়ে পড়ায় নিচে চাপা পড়ে আশালতা মজুমদার (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। রোববার দুপুর আড়াইটার দিকে বরিশালের উজিরপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের দক্ষিণ মাদারশী এলাকায় এ ঘটনা ঘটে।

ঘূর্ণিঝড় বুলবুলের কারণে পটুয়াখালীর মির্জাগঞ্জের উত্তর রামপুরা গ্রামে হামেদ ফকির (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।

বরগুনা সদর উপজেলার ডিএন কলেজ আশ্রয়কেন্দ্রে হালিমা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধা মারা গেছেন। তার বাড়ি সদর উপজেলার বানাই গ্রামে।

বাগেরহাটের রামপালে ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে ভেঙে পড়া গাছচাপায় ছামিয়া আক্তার (১৫) নামে এক কিশোরী নিহত হয়েছে। রোববার সকাল ১০টার দিকে উপজেলার উজোলপুর ইউনিয়নের ভরসাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

এছাড়াও গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। হাজার হাজার গাছপালা উপড়ে গেছে। ঝড়ের সময় গাছ চাপা পড়ে সেকেল হাওলাদার (৭০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত সেকেল হাওলাদার উপজেলার বান্ধাবাড়ি গ্রামের মৃত হাসান উদ্দিন হাওলাদারের ছেলে।

সূত্র- জাগোনিউজ

Facebook Comments Box

Posted ৭:০৯ পিএম | রবিবার, ১০ নভেম্বর ২০১৯

The Daily Sarod |