শিরোনাম
গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব আন্তঃপ্রজন্ম সহযোগিতায় প্রবীণদের আয়মূলক কাজে সম্পৃক্তির আহ্বান বিজয়নগরে পুলিশের পিকআপ ভ্যান খাদে পড়ে পুলিশ ও আসামিসহ আহত ৫ সৌদি আরবের ৩০ কেজির পার্সেল ব্রাহ্মণবাড়িয়ায় ১৯ কেজি! তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩ ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে পূজামণ্ডপ, প্রশাসনের নানা প্রস্তুতি

গ্রেফতার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

বিশেষ প্রতিনিধি   প্রিন্ট
রবিবার, ২৯ অক্টোবর ২০২৩   সর্বশেষ আপডেট : 9:22 pm

গ্রেফতার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ৷ রোববার (২৯ অক্টোবর) সকালে তার গুলশানের বাসা থেকে গ্রেফতার করা হয়।

প্রধান বিচারপতির বাসভবনে ভাঙচুরের অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় গ্রেফতার দেখিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়েছে। এ মামলায় তাকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়েছে।

রাতে তাকে ডিবি অফিস থেকে থেকে ঢাকার সিএমএম আদালতে হাজির করা হয়েছে। সেখানে তাকে হাজতখানায় রাখা হয়েছে। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিনের আদালতে এ বিষয় শুনানি অনুষ্ঠিত হবে।

এদিকে ফখরুলের জামিন চেয়ে আবেদন করবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা।

এর আগে শনিবার বিএনপির মহাসমাবেশ শুরুর আগে বিএনপির নেতাকর্মীরা গাছের ডাল ভেঙে ও লাঠি দিয়ে প্রধান বিচারপতির বাসভবনের নামফলক, গেটে হামলা চালায়। তারা ভেতরে ইট পাটকেল ছুঁড়তে থাকে। এ ঘটনায় রমনা থানায় একটি মামলা দায়ের করা হয়।

Facebook Comments Box

Posted ৯:২২ পিএম | রবিবার, ২৯ অক্টোবর ২০২৩

The Daily Sarod |