শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

গ্রাহকের নয়, ব্যালেন্স জানতে টাকা কাটবে কোম্পানীর

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ২৩ জুন ২০১৯   সর্বশেষ আপডেট : 3:29 pm

গ্রাহকের নয়, ব্যালেন্স জানতে টাকা কাটবে কোম্পানীর

বিকাশ, রকেট, শিওর ক্যাশ ও নগদের মতো মোবাইল ফোনভিত্তিক আর্থিক সেবার (এমএফএস) ক্ষেত্রে হিসাবের ব্যালান্স দেখতে গ্রাহককে কোনো টাকা গুনতে হবে না। এই টাকা দিতে হবে সংশ্লিষ্ট অপারেটরকে।

মঙ্গলবার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) থেকে এ বিষয়ে নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বলা হয়েছে- এমএফএস এর ব্যালান্স দেখতে গ্রাহককে কোনো টাকা গুনতে হবে না।

বিটিআরসি জানায়, গত ১৩ জুন তারা যে নির্দেশনা জারি করে তাতে বলা হয়েছে গ্রাহকের ওপর নতুন করে চার্জ আরোপরে কোন সুযোগ নেই।

প্রতিটি লেনদেন সম্পন্ন হওয়া অথবা ব্যালান্স দেখার জন্য গ্রাহকেরা নির্দিষ্ট নম্বর ডায়াল করার পর ফিরতি খুদেবার্তা পান। এটাকে বল হয়- আনস্ট্রাকচারড সাপ্লিমেন্টারি সার্ভিস ডেটা বা ইউএসএসডি। এর মাধ্যমে মূলত আর্থিক লেনদেন ছাড়া ব্যালান্স দেখার কাজই করেন গ্রাহক।

বিটিআরসির নির্দেশনায় বলা হয়েছে, ৯০ সেকেন্ডের মধ্যে একটি আর্থিক লেনদেন সম্পন্ন হলে এ জন্য মুঠোফোন অপারেটররা ৮৫ পয়সা পাবে। এ ছাড়া আর্থিক লেনদেন ছাড়া অন্য কাজের জন্য প্রতিবার ৪০ পয়সা দিতে হবে।

এই ৪০ পয়সা কি গ্রাহক দেবে না সংশ্লিষ্ট প্রতিষ্ঠান দেবে তা নিয়ে সুনির্দিষ্ট কোনো নির্দেশনা ছিল না। আজ নির্দেশনা জারি করল বিটিআরসি।

বিকাশের হেড অব করপোরেট কমিউনিকেশন শামসুদ্দিন হায়দার বলেন, ‘নির্দেশনার বিষয়টি আমরা জেনেছি। এখনো বিভিন্ন পর্যায়ে এটি নিয়ে আলোচনার সুযোগ আছে। এর আগে গ্রাহককে নতুন করে কোনো টাকা গুনতে হবে না।’

Facebook Comments Box

Posted ৩:১১ পিএম | রবিবার, ২৩ জুন ২০১৯

The Daily Sarod |