শিরোনাম
তিতাস ট্রেনের বুকিং ক্লার্ককে মারধরের অভিযোগ ব্রাহ্মণবাড়িয়ায় সদর হাসপাতাল থেকে তিনদিনের নবজাতক চুরি ট্রেইনি অফিসার নিচ্ছে ওয়ান ব্যাংক সৌদির দুই বিমানবন্দরে হুতিদের হামলায় নিহত ৩ ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে পূজামণ্ডপ, প্রশাসনের নানা প্রস্তুতি আন্তর্জাতিক প্রবীণ দিবসের সভায় প্রবীণ অধিদপ্তর গঠনের দাবি বাঞ্ছারামপুরে ডাকাতি-চাঁদাবাজি বন্ধ ও ভূমিদস্যুদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন আকাশ থেকে আখাউড়াকে দেখার আয়োজন প্রধানমন্ত্রীর হাত থেকে ‘গুণী শিক্ষক’ পুরস্কার পেলেন ব্রাহ্মণবাড়িয়ার আহসান শাহরিয়ার জরুরি সার আমদানিতে বাংলাদেশকে ৩০ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্বব্যাংক

গ্রাহকদের আস্থা বাড়াতে আমানত সুরক্ষা বিল পাস

অনলাইন ডেস্ক   প্রিন্ট
শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬   সর্বশেষ আপডেট : 6:53 pm

গ্রাহকদের আস্থা বাড়াতে আমানত সুরক্ষা বিল পাস
ব্যাংকের গ্রাহকদের আস্থা বাড়ানোসহ আর্থিক খাতে দীর্ঘমেয়াদি আস্থা ও স্থিতিশীলতা নিশ্চিত করতে ‘আমানত সুরক্ষা বিল, ২০২৬’ পাস হয়েছে জাতীয় সংসদে। আজ শুক্রবার (১০ এপ্রিল) সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বিলটি উত্থাপন করলে কণ্ঠভোটে সর্বসম্মতিক্রমে তা পাস হয়। এর মাধ্যমে বিদ্যমান ‘ব্যাংক আমানত বীমা আইন, ২০০০’ রহিত করে একটি আধুনিক ও শক্তিশালী আইনি কাঠামো প্রবর্তন করা হলো।
নতুন আইনের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো আমানত বীমার সীমা বৃদ্ধি। আগে যেখানে একজন আমানতকারী সর্বোচ্চ ১ লাখ টাকা পর্যন্ত সুরক্ষা পেতেন, সেখানে এখন তা বাড়িয়ে ২ লাখ টাকা করা হয়েছে। ফলে কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেলে আমানতকারীরা এই সীমা পর্যন্ত সুরক্ষা পাবেন।
আইন অনুযায়ী, দেশে পরিচালিত সব তফসিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে এই সুরক্ষা ব্যবস্থার আওতায় আসতে হবে। প্রথমবারের মতো ফাইন্যান্স কোম্পানিগুলোকেও এই ব্যবস্থার অন্তর্ভুক্ত করা হয়েছে। ২০২৮ সালের ১ জুলাইয়ের মধ্যে সকল প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে সদস্য হতে হবে।
Facebook Comments Box

Posted ৬:৫৩ পিএম | শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

The Daily Sarod |