শিরোনাম
মায়ের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক প্রতিমন্ত্রী হারুন আল রশীদ বিজয়নগরে দেড় কোটি টাকার ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে উদ্ধার বর্ষীয়ান নেতা হারুন-আল-রশিদের মৃত্যুতে ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির শোক সাবেক প্রতিমন্ত্রী হারুণ আল রশীদ আর নেই কসবায় বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি এবার অনুসন্ধানী সাংবাদিকের চরিত্রে অভিনেতা অপূর্ব আমেরিকা-ইরানের যুদ্ধবিরতি চুক্তিতে বিশ্ববাজারে কমল তেলের দাম অ্যাসোসিয়েট ম্যানেজার নিচ্ছে ব্র্যাক ব্যাংক ইরানের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তিতে সই করলেন ট্রাম্প নবীনগরে গোলাগুলির পর নিখোঁজ যুবকের লাশ মিলল নরসিংদীর নদীতে

গ্যাস ফিল্ডস স্কুলে আর্থিক সাক্ষরতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক   প্রিন্ট
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬   সর্বশেষ আপডেট : 9:39 pm

গ্যাস ফিল্ডস স্কুলে আর্থিক সাক্ষরতা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শিক্ষার্থীদের মধ্যে আর্থিক সচেতনতা বৃদ্ধি এবং সঠিক অর্থ ব্যবস্থাপনা সম্পর্কে বাস্তবভিত্তিক ধারণা দিতে ব্রাহ্মণবাড়িয়ার বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজে “আর্থিক সাক্ষরতা” বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আইএফআইসি ব্যাংক পিএলসি’র ব্রাহ্মণবাড়িয়া শাখার অধীনস্থ গ্যাস ফিল্ড গেইট উপশাখার উদ্যোগে আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ কামরুল হাসান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আইএফআইসি ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া শাখার কাস্টমার সার্ভিস ম্যানেজার হাবিবুর রহমান, গ্যাস ফিল্ড গেইট উপশাখার ইনচার্জ তন্ময় কুমার কুন্ডুসহ ব্যাংকের অন্যান্য কর্মকর্তারা।
সেমিনারে শিক্ষার্থীদের বাজেট প্রণয়ন, সঞ্চয়ের গুরুত্ব, বিনিয়োগ, ঋণ ব্যবস্থাপনা, ডিজিটাল ব্যাংকিং সেবা এবং আর্থিক প্রতারণা প্রতিরোধ বিষয়ে বিস্তারিত ধারণা দেওয়া হয়। বক্তারা বলেন, বর্তমান যুগে আর্থিকভাবে সচেতন নাগরিক গড়ে তুলতে আর্থিক সাক্ষরতার বিকল্প নেই। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই সঞ্চয় ও অর্থ ব্যবস্থাপনার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা ও সিদ্ধান্ত গ্রহণে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে বলেন, আর্থিক জ্ঞান ব্যক্তিগত ও পারিবারিক জীবনে স্থিতিশীলতা আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সেমিনার শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা অর্জিত জ্ঞান নিজেদের দৈনন্দিন জীবন ও পারিবারিক অর্থ ব্যবস্থাপনায় কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন। অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও ব্যাংক কর্মকর্তাদের প্রাণবন্ত অংশগ্রহণ সেমিনারটিকে আরও তাৎপর্যপূর্ণ করে তোলে।

Facebook Comments Box

Posted ৯:৩৯ পিএম | মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

dainiksarod |