গোপালগঞ্জে হামলায় জড়িতদের গ্রেপ্তারে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫   সর্বশেষ আপডেট : 9:53 pm

গোপালগঞ্জে হামলায় জড়িতদের গ্রেপ্তারে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির আল্টিমেটাম

গোপালগঞ্জে গতকাল বুধবার (১৬ জুলাই) জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার ঘটনায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে দলটির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি। আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেলে শহরের লোকনাথ দিঘীর পাড় থেকে এনসিপি নেতাকর্মীরা একটি বিক্ষোভ মিছিল বের করেন।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আব্দুল্লাহ মাহমুদ জিহান, ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির প্রধান সমন্বয়কারী আজিজুর রহমান লিটন, জ্যেষ্ঠ যুগ্ম সমন্বয়কারী এস. এম. মহিউদ্দিন ও সদস্য জয়ন্তী বিশ্বাস।

এ সময় বক্তারা বলেন, গতকাল গোপালগঞ্জে জুলাই অভ্যুত্থানের মহানায়কদের ওপর ন্যাক্কারজনকভাবে হামলা চালানো হয়েছে। এ হামলায় জড়িতদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।

Facebook Comments Box

Posted ৯:৫৩ পিএম | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

The Daily Sarod |