গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক   প্রিন্ট
বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫   সর্বশেষ আপডেট : 9:59 pm

গোপালগঞ্জে এনসিপির সমাবেশে হামলার ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া জামায়াতের বিক্ষোভ

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে ব্রাহ্মণবাড়িয়া শহরের কালীবাড়ি মোড় থেকে বিক্ষোভ মিছিল বের করে জামায়াতে ইসলামীর ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি।

বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে জাময়াতে ইসলামি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

জেলা জামায়াতে ইসলামীর আমির মোবারক হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আমিনুল ইসলাম, সহকারী সেক্রেটারি জুনায়েদ হাসান ও জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি হাসান মাহমুদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করার পরও গতকাল গোপালগঞ্জে আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা কীভাবে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার দু:সাহস দেখায়? সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগ ও অসঙ্গসংগঠনকে নিষিদ্ধ করতে হবে। এ সময় গোপালগঞ্জের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের পাশাপাশি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গণতন্ত্রকামী সকল জনগণ ও রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান বক্তারা।

Facebook Comments Box

Posted ৯:৫৯ পিএম | বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

The Daily Sarod |