শিরোনাম
দেশে হামের উপসর্গে আরও ৫ জনের মৃত্যু সাংবাদিক লিয়াকত হোসেনের ৩৩তম মৃত্যুবার্ষিকী শুক্রবার দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে বিজিবির রিজিয়ন কমান্ডারের মণ্ডপ পরিদর্শন বিজয়নগর সীমান্ত থেকে ১২ কোটি টাকার ভারতীয় স্মার্টফোনের ডিসপ্লে উদ্ধার গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপককে ছুরিকাঘাত করে দুই লাখ টাকা ছিনতাই যুক্তরাষ্ট্রে ইউনূসকে হেনস্তাকারীদের ছাড় দেয়া হবে না: জাহেদ উর রহমান ট্রেনের ভুয়া টিকেট বানিয়ে বিক্রি, কালোবাজারিকে দণ্ড রিয়াদে বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২ গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি দেশের মানুষের সাথে গাদ্দারি করেছে: মামুনুল হক শঙ্খ-উলুধ্বনিতে মুখরিত ব্রাহ্মণবাড়িয়া, মহালয়ায় শুরু শারদোৎসব

গোপন কক্ষে ভোট দিয়ে মোবাইলে তুললেন ব্যালটের ছবি, চার তরুণের জেল

জ্যেষ্ঠ প্রতিবেদক   প্রিন্ট
মঙ্গলবার, ২১ মে ২০২৪   সর্বশেষ আপডেট : 10:46 pm

গোপন কক্ষে ভোট দিয়ে মোবাইলে তুললেন ব্যালটের ছবি, চার তরুণের জেল

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় উপজেলা পরিষদ নির্বাচনে গোপন কক্ষে ভোট দিয়ে মোবাইল ফোনে ছবি তোলার অপরাধে ৪ তরুণকে কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২১ মে) দুপুরের পর উপজেলার বিনাউটি ইউনিয়নের সৈয়দাবাদ জামিয়া ছানি ইউনুছিয়া মাদরাসা ভোট কেন্দ্রে এই ঘটনা ঘটে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া।

দণ্ডপ্রাপ্তরা হলেন,  সাইফুল ইসলাম (২৪), শাকিল (২২), রহমতুল্লা (২৪) ও রাসেল (২০)

নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইমরানুল হক ভূইয়া জানান, নির্বাচনে ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ। কিন্তু সৈয়দাবাদ জামিয়া ছানি ইউনুছিয়া মাদরাসা কেন্দ্রে চারজন মোবাইল ফোন সাথে নিয়ে এসে গোপন কক্ষে ভোট প্রদান করেন এবং সিল দেয়া ব্যালটের ছবি মুঠোফোনে তোলেন। ঘটনাটি সন্দেহজনক হলে তল্লাশি করে তাদের কাছ থেকে মুঠোফোন উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, এমনিতে ভোট কেন্দ্রে মোবাইল নিয়ে যাওয়া নিষিদ্ধ। তারা মুঠোফোন নিয়ে গিয়ে অপরাধ করেছেন। পাশাপাশি গোপন কক্ষে গিয়ে নিজেদের ভোট দেওয়া ব্যালটের ছবি মোবাইল ফোনে আরেকটি অপরাধ করেছেন। তাই তাদের চারজনকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় ০৩ (তিন) দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে।

Facebook Comments Box

Posted ১০:৪৬ পিএম | মঙ্গলবার, ২১ মে ২০২৪

The Daily Sarod |