শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

গুগলের কর্মীদের কাজের সময় রাজনৈতিক আলাপে নিষেধাজ্ঞা

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ২৪ অগাস্ট ২০১৯   সর্বশেষ আপডেট : 7:19 pm

গুগলের কর্মীদের কাজের সময় রাজনৈতিক আলাপে নিষেধাজ্ঞা

কর্মক্ষেত্রে গুগল কর্মীদের রাজনৈতিক কোনো কথাবার্তার ক্ষেত্রে কঠোর বিধিনিষেধ আরোপ করে জারি করা হয়েছে নতুন নীতিমালা । রাজনৈতিক আলাপের পাশাপাশি সাম্প্রতিক খবর নিয়ে বিতর্কেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

এক ব্লগ পোস্টে গুগলের নীতিমালা প্রকাশ করে বলা হয়েছে, যাকে যে কাজের জন্য নিয়োগ দেওয়া হয়েছে, তার সেই কাজ করাই হচ্ছে প্রাথমিক দায়িত্ব। কাজের সময় কাজবর্হিভূত আলাপ নিয়ে সময় নষ্ট করা যাবে না। কাজেই এখন থেকে গুগলের কর্মীদের কাজের সময় রাজনৈতিক আলাপ বাদ দিতে হবে।

গুগলের ব্লগ পোস্টে আরও বলা হয়, ‘গুগলে কাজ মানেই ব্যাপক দায়িত্বের কাজ। কোটি কোটি মানুষ গুগলের ওপর মানসম্মত ও নির্ভরযোগ্য সেবার ওপর প্রতিদিন নির্ভর করে। তাদের আস্থাকে সম্মান জানানো ও আমাদের পণ্য ও সেবার স্বচ্ছতা ধরে রাখার বিষয়টি গুরুত্বপূর্ণ।’

গুগলের নতুন নীতিমালায় কর্মীদের নিজেদের কথাবার্তার দায় নিতে বলা হয়েছে। এ ছাড়া কর্মক্ষেত্রে কারও নাম নিয়ে বিদ্রূপ বা ট্রল করা হলে সে বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। গুগল সম্পর্কে কোনো খারাপ তথ্য দেওয়া যাবে না বলেও উল্লেখ করা হয়েছে। গুগলের পণ্য ও সেবা সম্পর্কে কোনো কর্মী ভুয়া তথ্য দিলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ।

গুগলের সাবেক একজন প্রকৌশলীর অভিযোগের ভিত্তিতেই নীতিমালায় পরিবর্তন আনছে গুগল। ওই কর্মীর অভিযোগ ছিল, রক্ষণশীল দল নিয়ে উচ্চকণ্ঠ থাকায় তাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। গুগলে রাজনৈতিক পক্ষপাত রয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

Facebook Comments Box

Posted ৭:১৯ পিএম | শনিবার, ২৪ অগাস্ট ২০১৯

The Daily Sarod |