শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

গাইবান্ধা-৩ আসনে জয়ী আওয়ামী লীগ প্রার্থী

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ২৭ জানুয়ারি ২০১৯   সর্বশেষ আপডেট : 10:07 pm

গাইবান্ধা-৩ আসনে জয়ী আওয়ামী লীগ প্রার্থী

গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর-পলাশবাড়ি) আসনের নির্বাচনের বেসরকারি ফলাফলে আওয়ামী লীগ মনোনীত মহাজোট প্রার্থী সংসদ সদস্য ডা. ইউনুস আলী সরকার বিজয়ী হয়েছেন।

তিনি ১ লাখ ২১ হাজার ১৬৩ ভোট পেয়ে বিজয়ী হন। অন্যদিকে তার নিকটতম জাতীয় পার্টির প্রার্থী (এ) দিলারা খন্দকার পেয়েছেন ২৪ হাজার ৩৮৫ ভোট।

রোববার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত।

বেসরকারি তথ্যে জানা গেছে, মোট ভোট কাস্ট হয়েছে ১ লাখ ৬১ হাজার ৩০৪। এরমধ্যে বৈধ ভোট ১ লাখ ৫৮ হাজার ৭৭০ এবং বাতিল ভোটের সংখ্যা ২ হাজার ৫৩৪। ভোট কাস্ট হয়েছে শতকরা ৩৯.১৭ ভাগ।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বরের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০ ডিসেম্বর গাইবান্ধা-৩ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরীর মৃত্যু হলে এ আসনের ভোট স্থগিত করা হয়। পরে পুন:তফসিল অনুযায়ী ২৭ জানুয়ারি ভোট গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়।

Facebook Comments Box

Posted ১০:০৭ পিএম | রবিবার, ২৭ জানুয়ারি ২০১৯

The Daily Sarod |