ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
শনিবার, ২২ জুলাই ২০২৩
সর্বশেষ আপডেট : 10:41 pm
সারাদেশে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বাড়ছে মৃত্যু সংখ্যা। সরকারি তথ্য অনুযায়ী গত ২৪ ঘণ্টায় সারাদেশে ১১ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মৃত্যু সংখ্যা দাঁড়িয়েছে ১৬৬ জনের। অপরদিকে গত ২৪ ঘন্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ২৪২ রোগী। এনিয়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন ৬ হাজার ৬৫৬ জন।
শনিবার (২২ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিদিনের ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ঢাকায় হাসপাতালে নতুন ভর্তি হয়েছেন ১ হাজার ২৩৯জন রোগী। দেশের অন্যান্য হাসপাতালে ১ হাজার ৩ জন ভর্তি রয়েছে। এছাড়া দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ৩ হাজার ৮৩৯ জন ঢাকার এবং ২ হাজার ৮১৭ জন ঢাকার বাইরে। চলতি বছরে দেশে এবার ডেঙ্গু শনাক্তের সংখ্যা ৩০ হাজার ৬৮৫ জনে দাঁড়িয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়া রোগীদের ১ হাজার ২৩৯ ঢাকার বাসিন্দা। আর ঢাকার বাইরের ১ হাজার ৩ জন। এ ছাড়া দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি থাকা রোগীদের ৩ হাজার ৮৩৯ জন ঢাকার এবং ২ হাজার ৮১৭ জন ঢাকার বাইরে।
উল্লেখ্য,২০২২ সালে ডেঙ্গুতে দেশের ইতিহাসের সর্বোচ্চ ২৮১ জন মারা যান। একই বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৬২ হাজার ৩৮২ জন।
Posted ১০:৪১ পিএম | শনিবার, ২২ জুলাই ২০২৩
The Daily Sarod | Pijush Kanti Acharya