শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

গত এক বছরে ভারতীয় ভিসা পেয়েছে ১৫ লাখ বাংলাদেশি

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 10:34 pm

গত এক বছরে ভারতীয় ভিসা পেয়েছে ১৫ লাখ বাংলাদেশি

গত এক বছরে ১৫ লাখ বাংলাদেশিকে ভারতীয় ভিসা দেয়া হয়েছে। বর্তমানে ভারতের বিদেশি পর্যটকের ৬৫.৬১ শতাংশই এখন বাংলাদেশি।

চিকিৎসা, ভ্রমণ, ব্যবসা, শিক্ষা নানা কারণেই বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক লোক বন্ধু দেশ ভারতে গমন করছেন। প্রতিবছর এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিনই ভারতীয় ভিসার জন্য মানুষের আবেদন জমা পড়ছে। এ ছাড়া মুক্তিযোদ্ধাদের ৫ বছরব্যাপী ভিসা প্রদান করা হচ্ছে।

গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন।

ভারতীয় হাইকমিশন সূত্র জানায়, এক বছরে এত সংখ্যক ভিসা এর আগে কখনই ইস্যু করা হয়নি। রেকর্ড সংখ্যক ভিসা ইস্যু করার বছর স্মরণীয় করে রাখতে মঙ্গলবার এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করবে ভারতীয় ভিসা সেন্টার।

ওই দিন সকাল সাড়ে ১০টায় যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসা সেন্টারে তিনজন মুক্তিযোদ্ধার হাতে ভারতীয় ভিসাসহ পাসপোর্ট তুলে দেবেন ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলি দাশ। এ সময় হাইকমিশনের বিভিন্ন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

জানা যায়, ভারতীয় ভিসা প্রক্রিয়া সহজ হওয়ায় প্রতি বছরই ভারতে বাংলাদেশিদের ভ্রমণ বাড়ছে। হিসাব মতে, ২০১৮ সালের জানুয়ারি থেকে ২০১৯ সালের ৩১ মার্চ পর্যন্ত ১ কোটি ৩৭ লাখ ৩০ হাজার ২৮২ বিদেশি ভারত ভ্রমণ করেছেন। এর মধ্যে বাংলাদেশির সংখ্যা ছিল ২৮ লাখ ৭৬ হাজার। একই সময়ে যুক্তরাষ্ট্রের ১৮ লাখ ৬৩ হাজার ২৭৮, যুক্তরাজ্যের ১৩ লাখ ৬৯ হাজার ৫৪৮, কানাডার ৪ লাখ ৭৮ হাজার ২২৮, শ্রীলংকার ৪ লাখ ৫১ হাজার ৭৩৬, অস্ট্রেলিয়ার ৪ লাখ ৪৪ হাজার ৩৩, মালয়েশিয়ার ৪ লাখ ১১ হাজার ৫০, রাশিয়ার ৩ লাখ ৭৭ হাজার ৮৩, চীনের ৩ লাখ ৭৫ হাজার ৪৪৯ এবং জার্মানির ৩ লাখ ৬০ হাজার ৮৪৩ নাগরিক ভারত ভ্রমণ করেন।

ভারতে মোট বিদেশি পর্যটকের ৬৫ দশমিক ৬১ শতাংশ বাংলাদেশি। ভারতে ভ্রমণকারী বিদেশি নাগরিকের সংখ্যার দিক থেকে বাংলাদেশ শীর্ষে আসে ২০১৫ সালে। এর আগে ২০১৪ সালে দ্বিতীয় এবং ২০১৩, ২০১২ সালে তৃতীয় অবস্থানে ছিল। চলতি বছর শেষে এই সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলেও হাইকমিশন সূত্র জানিয়েছে।

সূত্রঃ যুগান্তর

Facebook Comments Box

Posted ১০:৩৪ পিএম | রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯

The Daily Sarod |