শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

গণতন্ত্রের দাবিতে হংকংয়ের সড়কে জনস্রোত

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
রবিবার, ০৮ ডিসেম্বর ২০১৯   সর্বশেষ আপডেট : 10:47 pm

গণতন্ত্রের দাবিতে হংকংয়ের সড়কে জনস্রোত

গণতন্ত্রের দাবিতে মানুষের স্রোত হংকংয়ের সড়কে। স্লোগানে উত্তাল আকাশ-বাতাস। চারদিকে শুধু একটাই সুর-গণতন্ত্র। গত কয়েক মাসের ভেতর রবিবারের মতো এত বড় সমাবেশ আর দেখা যায়নি চীনের নিয়ন্ত্রণে থাকা দেশটিতে।

সেখানকার সংবাদমাধ্যমে পুরো পরিস্থিতিকে ‘মহাপ্রলয়ের’ সঙ্গে তুলনা করা হয়েছে।

গণতন্ত্রকামী একটি সংগঠনের ডাকে এদিন প্রায় ‘৮ লাখ’ মানুষ লংমার্চ করেছেন বলে জানিয়েছে সাউথ চীনা মর্নিং পোস্ট।  আন্দোলনকারীরা বলছেন, চীনের কর্তৃত্ব থেকে বের হতে প্রয়োজনে তারা জীবন বিসর্জন দেবেন।

আগস্টের পর এই প্রথম পুলিশ র‌্যালি করতে সিভিল হিউম্যান রাইটস ফ্রন্টকে অনুমতি দিল। আর তাতেই জনসমুদ্রে ভেঙেছে বাঁধ।

হংকংয়ে আন্দোলন শুরু হয় গত জুনে। চীনে অপরাধী প্রত্যর্পণের সুযোগ রেখে একটি বিল পাস করার চেষ্টা করলে হংকংয়ের চীনপন্থী কর্মকর্তারা বিপাকে পড়ে যান। শেষ পর্যন্ত ওই বিল বাতিল করতে হয় তাদের। কিন্তু তাতেও থামেনি আন্দোলন। চারদিকে ছড়িয়ে পড়ে চীনবিরোধী মনোভাব।

১৯৯৭ সালে ব্রিটিশদের কাছ থেকে হংকংয়ের নিয়ন্ত্রণ নেওয়ার পর আর কখনো এত ঝামেলায় পড়েনি চীন। বিক্ষোভ দমাতে কঠোর হওয়ার হুঁশিয়ারি দিয়েও সফল হচ্ছে না তারা।

Facebook Comments Box

Posted ১০:৪৭ পিএম | রবিবার, ০৮ ডিসেম্বর ২০১৯

The Daily Sarod |