জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
সর্বশেষ আপডেট : 11:28 pm
হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক বলেছেন, শেখ হাসিনা খুনের নেশায় মাতাল। তিনি খুনের নেশায় মাতাল হয়ে নরেন্দ্র মোদীর সাথে আখড়া গেড়েছেন।
বুধবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়া পৌর মুক্ত মঞ্চে হেফাজত ইসলাম আয়োজিত গণসমাবেশে বক্তব্যে তিনি এই মন্তব্য করেছে।
এসময় আল্লামা মামুনুল হক বলেন, ১৯৭৫ সালের সাড়ে তিন বছরের অপশাসনের যুগে শেখ মুজিবুর রহমান সাহেব নির্বিচারে এদেশের ৩০ হাজার যুবককে হত্যা করেছিলেন। এই দেশে বাকশাল কায়েম করার মধ্যদিয়ে মানুষের সকল অধিকার তিনি হরণ করেছিলেন। অধিকার হারা মানুষ ক্ষুব্ধ হয়ে ধানমন্ডি ৩২ নম্বর বাড়িতে অভ্যুত্থান পরিচালনা করেছিল। তখন এই শেখ হাসিনা ঘোষণা দিয়েছিল, যে জাতি তার বাবাকে হত্যা করেছে, তিনি সেই জাতির কাছ থেকে প্রতিশোধ গ্রহণ করবেন।
তিনি বলেন, বিগত ৪৫ যাবত শেখ হাসিনা প্রতিশোধ নিয়েছেন, প্রতিশোধের রাজনীতি করেছেন। তিনি খুনের নেশায় মাতাল। খুনের নেশায় মাতাল যারা তাদের মধ্যে এক নম্বরে ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু, দুই নম্বর ভারতের গুজরাটের কসাই নরেন্দ্র মোদী, তিন নম্বরে বাংলাদেশের বিদায়ী ফ্যাসিবাদী শেখ হাসিনা। এই শেখ হাসিনা খুনের নেশায় মাতাল হয়ে নরেন্দ্র মোদীর সাথে আখড়া গেড়েছে। যদি সেখান থেকে বসে বাংলাদেশের স্বাধীনতার ওপর কোন হস্তক্ষেপ করা হয় বা চেষ্টা করা হয় তাহলে বাংলাদেশের মাটিতে ভারতীয় দূতাবাস থাকতে পারবে না।
তিনি আরও বলেন, ৫০ বছর আগে নিহত ব্যক্তির জন্যে জাতীয় শোক দিবসের কোন অর্থ হয় না। ১৫ আগস্ট জাতীয় শোক দিবস জাতীয় শোক দিবস বাতিল করে যে ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে এজন্যে অন্তবর্তীকালীন সরকাকে ধন্যবাদ জানাই।
মানুনুল হক বলেন, ইতিমধ্যে আপনারা বিভিন্ন যোগাযোগ মাধ্যমে দেখেছেন, পরাজিত শক্তি ফ্যাসিবাদী নেত্রী জালিম শেখ হাসিনা নরেন্দ্র মোদীর ঘরে বসে বাংলাদেশের অভ্যন্তরে ১৫ আগস্টকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির জন্যে মানুষকে উস্কানি দিচ্ছেন। আওয়ামী লীগের, যুবলীগের ও ছাত্রলীগের যারা বিগত দিনে হাতুড়ি লীগের ভূমিকা পালন করেছেন। মনে রাখবেন এখন বাংলাদেশ আর ১৬ বছরের সেই ফ্যাসিবাদী বাংলাদেশ নয়। এই বাংলাদেশ স্বাধীন বাংলাদেশ। ছাত্র-জনতার এক সাগর রক্তে অর্জিত এই বাংলাদেশে যদি ১৫ আগস্টকে কেন্দ্র করে কোন নৈরাজ্য সৃষ্টির পায়তারা করা হলে সারা বাংলাদেশে তাদেরকে প্রতিরোধ করা হবে।
এজন্যে আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, অন্তবর্তীকালীন সরকারের দায়িত্বশীলদের পাশাপাশি হেফাজতে ইসলামের নেতাকর্মীদের আহবান করতে চাই, আগস্ট মাস জুড়ে আমাদের সতর্ক থাকতে হবে। কারণ আওয়ামী লীগের রাজনীতি হচ্ছে প্রতিহিংসার।
হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমীর মুফতি মোবারকুল্লাহর সভাপতিত্বে গণসমাবেশে আরও বক্তব্য রাখেন মহাসচিব শায়খ সাজিদুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবিব, মাওলানা শাখাওয়াত হোসেন রাজি, মাওলানা আজিজুল ইসলাম ইসলামাবাদি, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী প্রমূখ।
গণসমাবেশে বিভিন্ন সময়ে হত্যাকাণ্ডের বিচার ও সকল মিথ্যা মামলা প্রত্যাহার সহ ৮ দফা প্রস্তাবনা দেওয়া হয়।
Posted ১১:২৮ পিএম | বুধবার, ১৪ অগাস্ট ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya