ডেস্ক রিপোর্ট
প্রিন্ট
বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯
সর্বশেষ আপডেট : 9:35 pm
দেশের কারাগারে বন্দিদের নিরাপদ আটক নিশ্চিত করার আরও উদ্যোগ নিচ্ছে সরকার। নানা উদ্যোগ নিয়েছে দেশের কারাগারগুলোকে সংশোধনাগার করতে। আর কয়েদিরা ভিডিও কলের মাধ্যমে স্বজনের কথা ও দেখতে পাওয়ার সুযোগ পেতে যাচ্ছেন।
সংসদ ভবনে বৃহস্পতিবার অনুষ্ঠিত স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির অষ্টম বৈঠকের কার্য বিবরণী থেকে এসব তথ্য পাওয়া যায়।
বৈঠক সূত্র জানায়, কয়েদিদের জন্য কঠোর নিরাপত্তার ব্যবস্থা করা হবে। থাকবে শৃঙ্খলা বজায় রাখার ব্যবস্থা। এজন্য তৈরি হচ্ছে যথাযোগ্য বাসস্থান। সুখাদ্য , চিকিৎসা, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং আইনজীবির সাথে সাক্ষাতের ব্যবস্থা গ্রহন নিশ্চিত করা হবে। আর তাদের সুনাগরিক হিসেবে সমাজে পুনর্বাসনের লক্ষ্যে মোটিভেশন এবং প্রশিক্ষণ দেয়া হবে।
বৈঠকে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন্স) ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা, কারাগার হবে সংশোধনাগার। এ ভিষন কে সামনে রেখে কারা অধিদপ্তর কাজ করে যাচ্ছে। রুপকল্প: ‘রাখিব নিরাপদ, দেখাব আলোর পথ।’ মিশন: মহাপরিচালক জানান, কারাগারে প্রশিক্ষন প্রতিষ্ঠাণ ৩টি, ২০০ শয্যা হাসপাতাল ১টি বিদ্যমান।
তিনি আরো বলেন, মহিলা কারাবন্দীদের জন্য ৪৫৬ টি আবাসিক ফ্ল্যাট নির্মান করা হয়েছে। ডে কেয়ার সেন্টার ৮টি ৫৯টি মাদকাসক্তদের জন্য আলাদা ইউনিট স্থাপন করা হয়েছে। দেশে ৬৮টি কারাগারের মধ্যে ধারন ক্ষমতা ৪০ হাজার ৬৬৪ জন, বন্দির সংখ্যা ৮৯ হাজার ০৩৯ জন। তারমধ্যে বিচারাধীন বন্দির সংখ্যা ৭১ হাজার ৩৫৯ জন।
কারাগারকে সংশোধনাগারে রূপান্তরের লক্ষ্যে গৃহীত পদক্ষেপ সমূহ হল, প্রিজন লিংক প্রকল্পের মাধ্যমে বন্দিদের স্বজনের সাথে ভিডিও কলের মাধ্যমে দেখা ও কথা বলার সুযোগ করে দেয়া। সকালে নাস্তা ও গুড়ের পরিবর্তে সপ্তাহে দুইদিন খিচুড়ি, একদিন হালুয়া রুটি, চারদিন সব্জি রুটি সরবরাহ, বিশেষ দিবসে উন্নত খাবার পরিবেশনে বরাদ্ধ বাড়িয়ে ৩০ টাকা থেকে ১৫০ টাকায় উন্নীত করা হয়েছে বলেও জানান তিনি।
কয়েদিদের জন্য নেয়া বিভিন্ন কার্যক্রমের বিষয়ে তিনি জানান, কয়েদি পরিচ্ছন্ন কর্মীদের মাসিক মজুরী ২০ টাকা হতে ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। কারাগারে উৎপাদিত পন্য বিক্রির লাভের অংশ ৫০% পারিশ্রমিক প্রদান, ইফতারীর বরাদ্দ ১৫ টাকা হতে ৩০ টাকায় উন্নীত করা হয়েছে। ২৮ টি কারাগারে ৩৩ হাজার ৫৩১ জন বন্দিকে ৩৮টি ট্রেডে প্রশিক্ষন দেয়া হয়েছে।
সূত্র- পরিবর্তন ডটকম
Posted ৯:৩৪ পিএম | বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০১৯
The Daily Sarod | Pijush Kanti Acharya