শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ক্রীড়া সাংবাদিক তাপস জুবায়েরের ইন্তেকাল

স্টাফ রিপোর্টার   প্রিন্ট
শনিবার, ০১ অগাস্ট ২০২০   সর্বশেষ আপডেট : 8:15 pm

ক্রীড়া সাংবাদিক তাপস জুবায়েরের ইন্তেকাল

দেশজুড়ে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। কিন্তু ঈদের এই খুশির দিনে দেশের ক্রীড়া জগতে নেমে এলো এক দুঃসংবাদ। ক্রীড়া সাংবাদিক তাপস জুবায়ের ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার (১ আগস্ট) ভোরে পৃথিবীর মায়া ত্যাগ করেছেন তিনি।

পারিবারিক সূত্রে জানা গেছে, হঠাৎ করেই গতরাতে হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন তাপস জুবায়ের। এরপর তাকে রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ভোরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এছাড়া জানা গেছে শ্বাসকষ্ট জনিত সমস্যা ছিল তাঁর।

মৃত্যুর আগ পর্যন্ত তাপস জুবায়ের কাজ করে গেছেন নিউজ টুয়েন্টিফোরের স্পোর্টস ইনচার্জ ও স্পোর্টস প্রেজেন্টার হিসেবে। এর আগে চ্যানেল নাইন, আরটিভি, একুশে টেলিভিশনে স্পোর্টস রিপোর্টার হিসেবে কাজ করেছিলেন তাপস জুবায়ের। ব্যক্তি জীবনে নিঃসন্তান তিনি। এছাড়া বাবাকে হারিয়েছেন কিছুদিন আগেই।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতার মৃত মুতালেব দেওয়ানের ছেলে তাপস জুবায়ের। জেলা শহরের কান্দিপাড়ায় শৈশব কাটিয়েছেন তিনি। তাপস জুবায়ের মৃত্যুকালে স্ত্রী, মা, বোন ও ভাই রেখে গিয়েছেন।

Facebook Comments Box

Posted ৮:১৫ পিএম | শনিবার, ০১ অগাস্ট ২০২০

The Daily Sarod |