শিরোনাম
তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা কসবায় ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর

ক্রিকেট থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন ইরফান পাঠান

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ০৪ জানুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 10:45 pm

ক্রিকেট থেকে আনুষ্ঠানিক বিদায় নিলেন ইরফান পাঠান

সব ধরনের ক্রিকেটকে বিদায় জানালেন ভারতের অলরাউন্ডার ইরফান পাঠান। শনিবার নিজের এই সিদ্ধান্তের কথা জানান ৩৫ বছর বয়সী ভারতীয় এই ক্রিকেট তারকা।

২০০৩ সালে জাতীয় দলে অভিষেক হয়েছিল ইরফানের। ১৬ বছর খেলেছেন পেশাদার ক্রিকেট।

তবে ২০১২ সালের পর আর কখনো জাতীয় দলের জার্সিতে দেখা যায়নি তাকে। ইনজুরির কারণে থমকে যায় তার আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ার।
শেষবার ইরফানকে মাঠে দেখা গিয়েছিল ২০১৯ সালে সৈয়দ মুস্তাক আলি টি-টোয়েন্টি ট্রফিতে। জম্মু-কাশ্মীর ক্রিকেট দলের হয়ে খেলেছিলেন। একই সঙ্গে দলটার খেলোয়াড় কাম মেন্টর ছিলেন ইরফান।

অবসরের ঘোষণা দিয়ে ইরফান বলেছেন, ‘আমি সৌভাগ্যবান যে সৌরভ গাঙ্গুলি, রাহুল দ্রাবিড়, ভিভি এস লক্ষণের সঙ্গে ড্রেসিং রুম শেয়ার করার সুযোগ পেয়েছি। আমি আমার পরিবারকে ধন্যবাদ জানাতে চাই যথেষ্ট সহযোগিতার জন্য। একই সঙ্গে আমার ভক্তদেরও ধন্যবাদ দেব। তারা সব সময় আমার ফিরে আসার জন্য আশাবাদী ছিলেন।

তাদের সমর্থনই আমাকে এগিয়ে নিয়ে গেছে। ’
২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্ট দিয়ে ইরফানের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। পরের পর ওয়ানডে অভিষেক হয়। দেশের হয়ে ২৯টি টেস্ট থেকে ১০০টি উইকেট পাঠানের। ১২০টি ওয়ানডেতে নিয়েছেন ১৭৩ উইকেট। আর ২৪ টি টি-টোয়েন্টি ম্যাচে নিয়েছেন ২৮ উইকেট।

ইরফান পাঠান বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়েও ছিলেন দারুণ। টেস্টে তার রয়েছে একটি সেঞ্চুরিও। ভারতের ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য ছিলেন পাঠান। শুধু তাই নয়, ফাইনালে ম্যাচসেরাও ছিলেন ইরফান।

Facebook Comments Box

Posted ১০:৪৫ পিএম | শনিবার, ০৪ জানুয়ারি ২০২০

The Daily Sarod |