শিরোনাম
মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা পররাষ্ট্র প্রতিমিন্ত্রী হুমায়ুন কবিরের বাসার সামনে আগুন

ক্যানসারের বৃদ্ধি ঠেকাতে হলুদের উপকারিতা আবিস্কার

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শুক্রবার, ২১ জুন ২০১৯   সর্বশেষ আপডেট : 10:02 pm

ক্যানসারের বৃদ্ধি ঠেকাতে হলুদের উপকারিতা আবিস্কার

অস্ত্রোপচারের পর হাড়ের ক্যানসারের বৃদ্ধি ঠেকাতে হলুদের উপকারিতা খুঁজে পেয়েছেন ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির একদল গবেষক। তারা বলছেন, হলুদের কারকুমিন নামের রাসায়নিক হাড়ে ক্যানসারের বৃদ্ধি ঠেকায়।

যারা অস্টিওসারকোমা ক্যানসারে আক্রান্ত কেমোথেরাপির পর তাদের আরও সুস্থ রাখতে হলুদকে প্রতিষেধক হিসেবে ব্যবহারের কথা বলা হয়েছে ওই গবেষণায়। প্রতি বছর এই রোগে সারা বিশ্বে শতশত শিশু মারা যায়। অনেক তরুণও এটিতে আক্রান্ত হয়।

সার্জারির আগে-পরে এই রোগীদের কঠিন থেরাপি দিতে হয়। অনেক সময় তাতেও কাজ হয় না। হাড়ে ক্যানসারের উপস্থিতি বাড়তেই থাকে। গবেষকেরা এখন এমন একটি চিকিৎসা পদ্ধতি বের করার চেষ্টা করছেন, যেখানে অত থেরাপির প্রয়োজন পড়বে না। আর সেটি করতে হলুদ ভূমিকা রাখবে।

এশিয়ান দেশগুলোতে শতশত বছর ধরে মসলা হিসেবে হলুদ ব্যবহার করা হয়। অনেক সময় ঘরোয়া চিকিৎসা পদ্ধতিতেও এটি ব্যবহৃত হয়।

‘প্রাকৃতিক এই পদার্থের ব্যবহার নিয়ে আমরা মানুষকে জানাতে চাই। আমরা এমন একটি চিকিৎসা পদ্ধতি আবিষ্কারের চেষ্টা করছি, যেখানে কেমোথেরাপির অতটা দরকার পড়বে না।’ বলছিলেন ওয়াশিংটন স্টেট ইউনিভার্সিটির প্রফেসর সুস্মিতা বোস।

Facebook Comments Box

Posted ১০:০২ পিএম | শুক্রবার, ২১ জুন ২০১৯

The Daily Sarod |