জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রিন্ট
শুক্রবার, ১২ জুলাই ২০২৪
সর্বশেষ আপডেট : 5:31 pm
কোটা বিরোধী আন্দোলন সম্পর্কে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতার বিরোধীতা করেছিল, যারা ষড়যন্ত্র করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানকে স্বপরিবারে হত্যা করেছে-সেই প্রেতাত্মারা যে এর মধ্যে (কোটা বিরোধী আন্দোলন) কিছুটা হলেও ষড়যন্ত্রে লিপ্ত না, সেটি আমি অস্বীকার করতে পারব না। সেটি আপনারাও বুঝছেন, আমরাও বুঝছি।
শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে চলমান কোটা আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন মন্ত্রী।
আইনমন্ত্রী আনিসুল হক বলেন, সরকারের দায়িত্ব জনগণের জানমাল রক্ষা করা, সুবিধা-অসুবিধা দেখা- এটি কেউ বাধাগ্রস্ত করলে সরকারকে আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে। মন্ত্রী আরও বলেন, আমার বিশ্বাস নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীরা যারা কোটার ব্যাপারে তাদের বক্তব্য পেশ করেছে, তারা সর্বোচ্চ আদালতের আদেশ মেনে অবশ্যই ঘরে ফিরে যাবে। আরও বিশ্বাস করি তারা জনগণের অসুবিধা হোক, দুঃখ-কষ্ট ভোগ করুক- সেগুলো পরিহার করে তারা তাদের ব্যবস্থা নেবে।
এ সময় আইনমন্ত্রীর সঙ্গে আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজল, আখাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শাহাবউদ্দিন বেগ শাপলু ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
Posted ৫:২৯ পিএম | শুক্রবার, ১২ জুলাই ২০২৪
The Daily Sarod | Pijush Kanti Acharya