শিরোনাম
আগরতলায় আ. লীগের প্রতিনিধি দলের আগমনের প্রতিবাদে আখাউড়ায় বিএনপির বিক্ষোভ মৎস্যসম্পদ সুরক্ষায় তিতাস নদীতে অভিযান, বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ ও ধ্বংস পাঘাচংয়ে এক ঘণ্টা রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বিঘ্নিত তিতাসসহ পাঁচ গ্যাসক্ষেত্রে উৎপাদন ৪৬৯ মিলিয়ন ঘনফুট, নতুন কূপ খনন ও অনুসন্ধানে জোর বিজিএফসিএলের কুমিল্লার বড়জ্বালা সীমান্তে ৪ কোটি ৫২ লাখ টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ আখাউড়ায় আসামি ছাড়াতে এনসিপির বিক্ষোভে বিএনপি নেতাকর্মীদের হামলা চালানোর অভিযোগ ডিসেম্বরে অবৈধ-বিতর্কিত ব্যক্তিদের অনুপ্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদার করা হয়েছে: বিজিবি মহাপরিচালক বিজয়নগর সীমান্ত থেকে সাড়ে ৪ কোটি টাকার ভারতীয় মোবাইলফোন ডিসপ্লে উদ্ধার ৭ হাজার মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট নিয়োগের পরিকল্পনা সোনার দাম ভরিতে কমল প্রায় ১১ হাজার টাকা

কেজরিওয়াল ফের দিল্লীর মুখ্যমন্ত্রী হওয়ার আভাস!

ডেস্ক রিপোর্ট   প্রিন্ট
শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০   সর্বশেষ আপডেট : 11:29 pm

কেজরিওয়াল ফের দিল্লীর মুখ্যমন্ত্রী হওয়ার আভাস!

ভারতের দিল্লির বিধানসভা নির্বাচনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। ভোট শেষে বুথফেরত সমীক্ষা বলছে, আবারো বড় জয় পাবে অরবিন্দ কেজরিওয়ালের নেতৃত্বাধীন আম আদমি পার্টি (আপ)। ভারতের এই ভোটের ফলাফল পাওয়া যাবে তিনদিন পর।এই ভোটাভুটির ফলাফল মঙ্গলবার ঘোষণা করা হবে।

শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বেসরকারি হিসাবে এবার নির্বাচনে ভোট পড়েছে প্রায় ৫৩ শতাংশ। ভোটগ্রহণে ইভিএমের পাশাপাশি কিউআর কোডস এবং মোবাইল অ্যাপের মতো প্রযুক্তি ব্যবহার হয়েছে।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, দিল্লির ভোটদান পর্ব শেষ হতে বিভিন্ন টিভি চ্যানেলে যে বুথ-ফেরত সমীক্ষা দেখানো হচ্ছে, তার সবকটাতেই বিজেপির চেয়ে বেশ খানিকটা এগিয়ে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।

তবে এই ধরনের সমীক্ষা কখনোই শেষ কথা বলে না। বহু সময়ে বাস্তব ফল যে সমীক্ষার সঙ্গে মেলে না, তা-ও প্রমাণিত। তবু, সাধারণ প্রবণতা হিসেবে এই ধরনের সমীক্ষা স্বীকৃত। তারই ভিত্তিতে এ বারের ফলাফলের আগাম আভাস।

এদিন টাইমস নাও-এর পক্ষ থেকে যে সমীক্ষা প্রকাশ করা হয়েছে, তাতে দেখা গিয়েছে ৭০টি আসনের মধ্যে এবারে ৪৪টিতে জয়ী হতে পারে আপ। বিজেপি পেতে পারে ২৬টি আসন। নিউজ এক্স পোলস্ট্র্যাটের দাবি, ৫৩-৫৪টি আসনে জয়ী হতে পারে আপ। বিজেপি পেতে পারে ১১-১৭টি আসন।

এর আগে সর্বশেষ ২০১৫ সালের বিধান সভার নির্বাচনে ৭০টি আসনের মধ্যে ৬৭টি আসনে জয়লাভ করে আম আদমি পার্টি। অবশিষ্ট তিনটি আসনে কংগ্রেস ও বিজেপি জয়লাভ করে। গণমাধ্যম জানায়, ২০১৫ সালে আম আদমি পার্টি পায় ৫৪ দশমিক ৩ শতাংশ ভোট। বিজেপি পেয়েছিল ৩২ দশমিক ৩ শতাংশ ভোট। কংগ্রেস পেয়েছিল ৯ দশমিক ৭ শতাংশ ভোট।

Facebook Comments Box

Posted ১১:২৯ পিএম | শনিবার, ০৮ ফেব্রুয়ারি ২০২০

The Daily Sarod |