অনলাইন ডেস্ক
প্রিন্ট
রবিবার, ২৪ মে ২০২৬
সর্বশেষ আপডেট : 5:56 pm
কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ২০ লাখ ভারতীয় রুপি জব্দ করেছে (বিজিবি)। এসময় একটি মোবাইল ফোনসহ একজনকে আটক করা হয়।
সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলাম জানিয়েছেন গত বৃহস্পতিবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুমিল্লা জেলার আদর্শ সদর উপজেলার বড়জ্বালা বিওপির টহলদল দায়িত্বপূর্ণ বামইল দিঘীরপাড় সীমান্ত এলাকায় এ অভিযান চালায়। অভিযানে ভারতীয় ২০ লাখ রুপি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দকৃত ভারতীয় মুদ্রার আনুমানিক বাংলাদেশি মূল্য ২৫ লাখ ৮০ হাজার টাকা।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় নিরাপত্তা রক্ষা, পুশ-ইন, নারী ও শিশু পাচার, মাদক এবং চোরাচালান প্রতিরোধে তাদের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে এসব ভারতীয় মুদ্রা জব্দ করা হয়েছে।
Posted ৫:৩৯ পিএম | রবিবার, ২৪ মে ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya