অনলাইন ডেস্ক
প্রিন্ট
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সর্বশেষ আপডেট : 10:48 am
ইউক্রেনের রাজধানী কিয়েভে আবাসিক এলাকায় রাশিয়ার ড্রোন ও মিসাইল হামলায় ২৯ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৯০ জনের বেশি।
কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান বলেছেন, উদ্ধারকারী দল কাজ করছে। মৃতের সংখ্যা বাড়তে পারে। ধ্বংসস্তূপের মধ্যে অনেকে আটকে আছেন। অন্তত ৩৬টি জায়গায় রাশিয়া হামলা করেছে।
শহরের মেয়র জানিয়েছেন, যুদ্ধ শুরুর পর কিয়েভে সবচেয়ে বড় আঘাত হেনেছে রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, রাশিয়া ৫০০টি ড্রোনসহ ৫৭০টি উড়ন্ত বস্তু দিয়ে হামলা করেছে।
রাশিয়ার সেনা ইসকান্দার ব্যালেস্টিক মিসাইল, ক্রুজ মিসাইলের মতো ক্ষেপণাস্ত্র দিয়েও হামলা করেছে। চারটি জিরকন হাইপারসনিক গাইডেড মিসাইলও ছোড়া হয়েছে, যেগুলি সচরাচর জাহাজকে লক্ষ্য করে ছোড়া হয়।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী অ্যানড্রিল সাইবিহা বলেছেন, রাজধানীতে আতঙ্কের রাত কাটাতে হয়েছে।
রয়টার্সের ভিডিও থেকে দেখা যাচ্ছে, নয়তলা বাড়ি ভেঙে পড়ার পর জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে আটক মানুষের খোঁজ করছেন।
কিয়েভ মেট্রো জানিয়েছে, সাইরেন বাজার পর ৫০ হাজার মানুষ সেখানে আশ্রয় নেন।
Posted ১০:৪৮ এএম | শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
The Daily Sarod | Pijush Kanti Acharya