শিরোনাম

কিয়েভে ব্যাপক আক্রমণ চালালো রাশিয়া

অনলাইন ডেস্ক   প্রিন্ট
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬   সর্বশেষ আপডেট : 11:45 am

কিয়েভে ব্যাপক আক্রমণ চালালো রাশিয়া

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বুধবারই জানিয়েছিলেন, কিয়েভে বড় হামলার পরিকল্পনা করছে রাশিয়া। বিমানবাহিনীর কাছ থেকে এমনই রিপোর্ট পেয়েছিলেন তিনি। বাস্তবেও তাই ঘটলো। কিয়েভে ব্যাপক আক্রমণ চালালো রাশিয়া। একের পর এক মিসাইল হামলায় ইউক্রেনের রাজধানীর একাধিক জায়গা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এখনও পর্যন্ত অন্তত একজন নিহত হয়েছেন বলে মনে করা হচ্ছে।
বৃহস্পতিবার ভোরে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে কিয়েভে। প্রশাসন জানিয়েছে, একের পর এক ব্যালেস্টিক মিসাইল ছুঁড়েছে রাশিয়া। বস্তুত, এর আগেও লং রেঞ্জ মিসাইলের সাহায্যে কিয়েভে আক্রমণ চালিয়েছে রাশিয়া। ইউক্রেনও তার উত্তর দিয়েছে। মঙ্গলবারই মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে দেখা করে লং রেঞ্জ মিসাইল এবং এয়ার ডিফেন্স সিস্টেম চেয়েছেন জেলেনস্কি।

সূত্র: ডয়চে ভেলে

Facebook Comments Box

Posted ১১:৪৫ এএম | বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

The Daily Sarod |